চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কিয়ানু রিভস সেজে প্রতারণা, প্রিয় অভিনেতার সঙ্গে দেখা করার লোভে ৬৫ হাজার টাকা খোয়ালেন বৃদ্ধা

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! হলিউড অভিনেতা কিয়ানু রিভস সেজে প্রতারণা সেজে প্রতারণা। প্রিয় অভিনেতার সঙ্গে দেখা করার লোভে প্রতারণার ফাঁদে পা দিয়ে প্রায় ৬৫,০০০ টাকা খোয়ালেন আন্ধেরির এক মহিলা। অভিযোগ, ৬৯ বছর বয়সী ভুক্তভোগী মহিলাকে অপরাধী ব্যক্তি হলিউড অভিনেতা কিয়ানু রিভসের পরিচয় দিয়েছিলেন। এরপরেই মহিলার সঙ্গে দেখা করার জন্যে তিনি ভারতীয় মুদ্রা দাবি করেছিলেন বলে অভিযোগ। ভারসোভা থানায় অভিযোগ দায়ের করেছেন মহিলার মেয়ে। তিনি দাবি করেছিলেন যে, প্রথমে প্রতারক নানারকম ভন্বিতা কথাবার্তা বলে তাঁর মায়ের বিশ্বাস অর্জন করেছিলেন। কারণ তার মা ভারসোভার বাসভবনে একা থাকেন। সোমবার, (৮ সেপ্টেম্বর) কিয়ানু রিভসের ছদ্মবেশে আন্ধেরির একজন মহিলার সঙ্গে প্রতারণার অপরাধে এক অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে FIR দায়ের করে ভারসোভা থানার পুলিশ।

এফআইআর অনুসারে, ভুক্তভোগী ডি. কামাত আন্ধেরি ওয়েস্টের সেভেন বাংলোতে একা থাকেন। তার ৪১ বছর বয়সী মেয়ে স্নেহা বি. লন্ডনে থাকেন। কামাত মানসিক চিকিৎসাধীন। তার ক্যানারা ব্যাংকে একটি অ্যাকাউন্ট রয়েছে, যেখানে তার মেয়েকে মনোনীত হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। কামাতের শরীর ভাল না থাকায়, তাঁর মেয়েরও মায়ের ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশাধিকার রয়েছে। অভিযোগ, সম্প্রতি একজন প্রতারক নিজেকে হলিউড অভিনেতা কিয়ানু রিভস বলে দাবি করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কামাতের সঙ্গে যোগাযোগ করে। এরপর সে ইনস্টাগ্রাম, টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে কামাতের সঙ্গে চ্যাট করতে শুরু করে। অভিনেতার ছদ্মবেশী মহিলাকে আশ্বাস দেন যে, শীঘ্রই তিনি মুম্বই আসবেন। তাই তাঁর সঙ্গে দেখা করার সুযোগ রয়েছে কামাতের। তবে তিনি কামাতের বিশ্বাস অর্জনের পর বলেন যে, ভারতে আসার জন্যে তাঁর কিছু ভারতীয় মুদ্রার প্রয়োজন।

এরপর কামাত তাঁর কথায় বিশ্বাস করে প্রতারকের আইডিবিআই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেন। কামাত ক্যানারা ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় ৬৫,০০০ টাকা তুলে প্রতারকের আইডিবিআই অ্যাকাউন্টে ট্রান্সফার করেন। এরপর ৩০ জুন, দুপুর ১:৫৭ মিনিট নাগাদ, কামাতের মেয়ের কাছে একটি ইমেল আসে ব্যাংক থেকে, যা তার সন্দেহ জাগিয়ে তোলে। সেখানে তাঁকে জানানো হয় যে, টাকাগুলি দেরাদুন-ভিত্তিক ব্যাংকের গ্রাহক নাহারের অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়েছে। এরপর তিনি তাঁর মায়ের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করেন এবং বুঝতে পারেন যে, তাঁর মা প্রতারণার শিকার হয়েছেন। এরপর তিনি তার মাকে কাউকে টাকা স্থানান্তর না করার নির্দেশ দেন। জানা যায়, ‘রিভস_১৩৯০’ ইনস্টাগ্রাম হ্যান্ডেল এবং ‘কিনু_রিভস৪৫৭৬’ টেলিগ্রাম আইডির মাধ্যমে কামাতের সঙ্গে যোগাযোগ করেন প্রতারক। ৮ সেপ্টেম্বর, স্নেহা ভারসোভা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ধারা ৩১৮(৪) (প্রতারণা) এবং তথ্য প্রযুক্তি আইনের প্রাসঙ্গিক ধারার অধীনে মামলাটি দায়ের করে।

Published by:

Share Link:

More Releted News:

সুরাটে উদ্ধার ২০০০ কেজি ‘ভেজাল ঘি’, গ্রেফতার ২ ব্যবসায়ী

সকালে শুটিং, রাতে পড়াশোনা, মাধ্যমিকে কেমন ফল করল ‘কুসুম’ তনিষ্কা?

চহালের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শেফালি বাগ্গা

সান ফ্রান্সিসকোতে বিপাকে এয়ার ইন্ডিয়ার পাইলট, ব্যাগ থেকে যা উদ্ধার হল….

পাল্টে গেল সম্পর্কের সমীকরণ, আদালতে সুকেশের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি জ্যাকলিন

আচমকা দিল্লি হাইকোর্টে দ্বারস্থ ‘পুষ্পারাজ’ আল্লু অর্জুন, হঠাৎ কী হল সুপারস্টারের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ