গুজরাটে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা,বাস ও ট্রাকের সংঘর্ষ নিহত অন্তত ৭

Share:

নিজস্ব প্রতিনিধি : বড়সড় সড়ক দুর্ঘটনার ঘটল গুজরাটের কচ্ছে।আচমকা বেসরকারি বাস এবং একটি ট্রাকের সংঘর্ষে নিহত অন্তত ৭ জন। ওই বাসটিতে মোট ৪০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। ঘটনাস্থলেই ৭ জন মারা যান। দুর্ঘটনার পর সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে। যাতে দেখা গিয়েছে, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মৃতদেহ।দেখলে মনে হবে লাশের সারি। বাসটি ভেঙে দুমড়ে মুচড়ে গিয়েছে।

এদিকে এই ভয়ঙ্কর দুর্ঘটনায় আহত যাত্রীরা রাস্তার মাঝখানে যন্ত্রণায় ছটফট করছে। তাদের উদ্ধার করতে ছুটে আসে স্থানীয় লোকজন। তড়িঘড়ি তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্স পুলিশ টিম ঘটনাস্থলে ছুটে যায়। মৃতদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

গুজরাট পুলিশ জানিয়েছে, ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আপাতত আহতদের চিকিৎসা চলছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনাটি ঘটেছে। তবে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো হয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

বান্ধবীকে সঙ্গে নিয়ে ‘অপারেশন’, বেলঘরিয়া থেকে গ্রেফতার ‘বাইক চোর’ প্রেমিক যুগল

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

গাড়ির ইঞ্জিনের খাঁজে ঘাঁপটি মেরে ৭ ফুটের অজগর, নজরে আসতেই….

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

মালিক হিন্দু না মুসলিম লিখতে হবে হোটেলের ব্যানারে, নির্দেশ ‘সনাতন জাগরণ মঞ্চ’-এর

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

মুম্বইয়ে দহি-হান্ডি উৎসবে গিয়ে মারাঠিতে কথা না বলায় বিপাকে সঞ্জয় দত্ত

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ

কলকাতা হাইকোর্টের পর বিলবোর্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল