রাজ্যপালের হাত থেকে পুরস্কার নিতে অস্বীকার বিশিষ্ট কৃষিবিজ্ঞানীর

রাজভবনের পক্ষ থেকে অবশ্য এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: রাজ্যপাল তথা প্রাক্তন বিজেপি নেতা ভগ‍ৎ সিং কোশিয়ারির হাত থেকে পুরস্কার নিতে অস্বীকার করে শোরগোল ফেলে দিয়েছেন রাজ্যের বিশিষ্ট কৃষিবিজ্ঞানী তথা বারামতী কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান রাজেন্দ্র পওয়ার। কৃষি ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য তাঁকে সংবর্ধিত করার সিদ্ধান্ত নিয়েছিল মহারাষ্ট্র সরকার। কিন্তু সোমবার ওই সম্মান নিতে হাজির হননি পওয়ার। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, ‘রাজ্যের বদনাম করার মতো ন্যক্কারজনক ষড়যন্ত্রের অন্যতম ইন্ধনদাতার হাত থেকে পুরস্কার নেওয়া সম্ভব নয়।’ রাজেন্দ্র পওয়ারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অসংখ্য নেটা নাগরিক। রাজভবনের পক্ষ থেকে অবশ্য এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

প্রতি বছরই কৃষি শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট কৃষি বিজ্ঞানীদের পঞ্জাবরাও দেশমুখ কৃষিরত্ন পুরস্কার দেয় মহারাষ্ট্র সরকার। চলতি বছর ওই পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছিল বারামতী কৃষি বিজ্ঞান কেন্দ্রের অধিকর্তা রাজেন্দ্র পওয়ারকে। যিনি আবার প্রবীণ এনসিপি নেতা ও মারাঠা স্ট্রংম্যান শরদ পওয়ারের ভাইপো। মনোনীত হলেও রাজ্যপালের হাত থেকে পুরস্কার নিতে অস্বীকার করে শোরগোল বাঁধিয়ে দিয়েছেন।

রাজ্যের সাংবিধানিক প্রধানের হাত থেকে পুরস্কার না নেওয়ার সিদ্ধান্তের কথা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘এটা ছত্রপতি শিবাজির মহারাষ্ট্র। যিনি নিজে তাঁর প্রশাসনিক আধিকারিকদের কৃষকদের প্রতি নজর রাখার পরামর্শ দিয়েছিলেন। তিনি আমাদের কাছে আদর্শ। যিনি মারাঠা অস্মিতাকে প্রতি নিয়ত আঘাত করে চলেছেন, মরাঠাদের অপমান করে চলেছেন তাঁর হাত থেকে পুরস্কার নেওয়া সম্ভব নয়। রাজ্যপালের হাত থেকে পুরস্কার নিলে মরাঠিদের অপমান করা হত। তা সম্ভব নয়।’

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের