সংসদ ভবনে হামলার বর্ষপূর্তিতে ফের লোকসভার গ্যালারি থেকে ঝাঁপ দুই দর্শকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শীতকালীন অধিবেশন চলাকালীন আচমকাই সেখানে ঢুকে পড়ে দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি। জানা গিয়েছে,  কাঁদানে গ্যাসের গোলা নিয়ে সংসদে ঢুকে পড়ে ওই  দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি। অধিবেশন চলাকালীন আচমকা গ্যালারি থেকে সরাসরি লাফ মারে তারা। এরপরই তীব্র আতঙ্ক ছড়ায় সাংসদদের মধ্যে।ইতিমধ্যেই লোকসভার কার্যক্রম দুপুর ২টা পর্যন্ত  স্থগিত করা হয়েছে । পাশাপাশি সাংসদরা লোকসভা থেকে বেরিয়ে আসা শুরু করেছেন । 

পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদ খগেন মুর্মু যখন লোকসভায় বক্তব্য রাখছিলেন, তখন ওই দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি সংসদ ভবনে ঢুকে পড়েন। ইতিমধ্যেই সেই দুই জন ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে । কংগ্রেস সাংসদ কার্তি চিদাম্বরম বলেন, ‘প্রায় ২০ বছর বয়সী ওই দুই ব্যক্তি হলুদ রঙের গ্যাস জাতীয় পদার্থ সভায় ছড়িয়ে দিচ্ছিলেন। এক বেঞ্চ থেকে অন্য বেঞ্চে লাফিয়ে লাফিয়ে ধোঁয়া ছড়াচ্ছিলেন তাঁরা। তারা কিছু স্লোগান দিচ্ছিল।’  তবে তাঁরা কি স্লোগান দিচ্ছিল তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। 

২২ বছর আগে সংসদে হামলার স্মৃতি ফিরিয়ে দিয়েছে বুধবারের ঘটনা। এর আগে ২০০১ সালে সংসদে জঙ্গি হামলা হয়েছিল।দীর্ঘ ২২ বছর পর, একই দিনে, ফের আতঙ্ক ছড়াল সংসদের অন্দরে। প্রাণে বাঁচতে সাংসদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। তবে এদিন  কী করে লোকসভায় এমন ঘটতে পারে, সেই প্রশ্ন তুলে নিরাপত্তার গাফিলতির  অভিযোগ  উঠছে । ইতিমধ্যেই এই পুরো ঘটনাটি নিয়ে শুরু হয়েছে তদন্ত ।

আজকের রাশিফল: শনির সুনজরে কর্মক্ষেত্রে উন্নতি, হঠাৎ পুরনো বন্ধুর সঙ্গে দেখা হবে

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের