‘বাঁচান হুজুর, নাহলে বউ মেরে ড্রামে ভরে রাখবে’, পুলিশ সুপারের কাছে আর্তি যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধি: স্ত্রীর হাত থেকে বাঁচতে এসপি অফিসে পৌঁছালেন আতঙ্কগ্রস্ত  স্বামী। ঘটনাটি উত্তর প্রদেশের হাপুর জেলার। ওই ব্যক্তির দাবি তাঁর স্ত্রীর অবৈধ সম্পর্ক রয়েছে। সেই সম্পুরকের জেরে মেরঠের সৌরভ রাজপুতের মতো তাঁকেও খুন করে ফেলা হতে পারে। তিন সন্তান নিয়ে এসপির সঙ্গে দেখা করতে এসেছিলেন ওই ব্যক্তি। তাঁর অভিযোগ শুনে পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দেয়।

তথ্য অনুযায়ী, হাপুরের মনোজ নামে এক ব্যক্তির ১২ বছর আগে বিয়ে হয়েছিল। স্ত্রীর সঙ্গে তাঁর তিন সন্তান রয়েছে। বাড়িতে সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। বিয়ের কয়েক বছর পর মনোজ জানতে পারেন যে স্ত্রী জামাইবাবুর ভাইপোর সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত। মনোজ এর প্রতিবাদ করলে স্ত্রী প্রেমিকের সঙ্গে মিলে তাঁকে হত্যার হুমকি দেয়।

মনোজের অভিযোগ, স্ত্রী এবং তাঁর প্রেমিক এখন হত্যার ষড়যন্ত্র করছে। মনোজ আশঙ্কা প্রকাশ করে বলেছেন যে মেরঠে মুসকানের স্বামী সৌরভের সাথে যা ঘটেছিল, তাঁর সাথেও একই ঘটনা ঘটতে পারে। উল্লেখ্য, মেরঠে মুসকান রাস্তোগি নামে এক মহিলা প্রেমিক শাহিল শুক্লার সঙ্গে মিলের স্বাম্মী সৌরইভ রাজপুতকে হত্যা করে।

তারপর সৌরভের দেহ ১৫ টুকরো করে একটি ড্রামে রেখে মুখ সিমেন্ট বালি দিয়ে বন্ধ করে দেয়। সেই ঘটনার সূত্র ধরে মনোজ বলেছেন, তাঁকেও তাঁর স্ত্রী ড্রামে ভরে ফেলার হুমকিও দিচ্ছেন। ভীত মনোজ তিন সন্তানকে নিয়ে এসপি জ্ঞানঞ্জয় সিংয়ের অফিসে পৌঁছে সাহায্যের জন্য আবেদন করেন। তিনি এসপিকে বলেন তাঁর প্রাণের আশঙ্কা রয়েছে, তাই পুলিশি সুরক্ষা প্রয়োজন।

সাম্প্রতিক অতীতে, উত্তর প্রদেশে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ এবং অবৈধ সম্পর্কের সাথে সম্পর্কিত অনেক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ পেয়েছে।  মাত্র কয়েকদিন আগেই, মিরাটের মুসকান হত্যাকাণ্ড গোটা রাজ্যকে নাড়িয়ে দিয়েছিল। পুলিশ জানিয়েছে, বিষয়টির গুরুত্ব বিবেচনা করে তদন্ত শুরু করা হয়েছে। মনোজ বলেন যে এসপি জ্ঞানঞ্জয় সিং তাকে আশ্বস্ত করেছেন যে তার স্ত্রীকে কাউন্সেলিং এর জন্য ডাকা হবে।

‘পুলিশের মধ্যে দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

আবাস যোজনার ঘরের সন্ধানে গিয়ে বিডিও অফিস থেকে চুরি গেল সাইকেল!

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব

আচমকা হড়পা বানের কবলে পড়লে কী করবেন? প্রাণ বাঁচাতে মাথায় রাখুন এই বিষয়গুলি

কৃষ্ণনগর সদর হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী, যা দেখলেন তিনি…

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

যুবভারতীতে জমজমাট, অক্টোবরেই ভারতের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

আজব কাণ্ড, সোনা-রুপোর গয়নার সঙ্গে ৩০ কেজি চিনি নিয়ে চম্পট চোরের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসের ‘অবৈধ’ বিলবোর্ড ভাঙল পুরসভা, একাধিক তৃণমূলকর্মী আটক

রাখি বন্ধন উপলক্ষ্যে হাওড়া-শেওড়াফুলি-তারকেশ্বর সেকশনে স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল