ভোট চাই, উপহার নিয়ে মুসলিমদের বাড়ি বাড়ি পৌঁছবেন বিজেপি কর্মীরা

৯ এপ্রিল ইস্টার সানডে-তে ১০ হাজার বিজেপি কর্মীকে এক লক্ষ খ্রিস্টান বাড়িতে পৌঁছনোর নির্দেশ দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, তিরুঅনন্তপুরম: ভোট বড় বালাই। আর সেই ভোটের জন্য কট্টর হিন্দুত্ববাদের রাস্তা ছেড়ে কেরলে খ্রিস্টান আর মুসলিমদের তোষণের নীতি নিয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। দক্ষিণের রাজ্যটিতে মুসলিম ও খ্রিস্টানদের মন জয়ে আগামী এপ্রিল মাসে ঈদ ও ইস্টার সান ডে উ‍ৎসবে উপহারের ঢালি নিয়ে বাড়ি-বাড়ি পৌঁছবেন পদ্ম শিবিরের কর্মীরা। ৯ এপ্রিল ইস্টার সানডে-তে ১০ হাজার বিজেপি কর্মীকে এক লক্ষ খ্রিস্টান বাড়িতে পৌঁছনোর নির্দেশ দেওয়া হয়েছে।

২০১৯ সালের লোকসভা ভোটে হিন্দুত্বের আবেগে সুড়সুড়ি দিয়ে কেরলে ঝাঁপিয়েছিল বিজেপি। সবরীমালা মন্দিরে ঋতুমতী মেয়েদের প্রবেশের মতো সংবেদনশীল বিষয়কে হাতিয়ার করেছিল। কিন্তু তা সত্বেও খালি হাতে ফিরতে হয়েছিল। রাজ্যের ২০টি লোকসভা আসনে কংগ্রেস জিতেছিল ১৫টি আসনে। ইন্ডিয়ান ইউনিয়ন অফ মুসলিম লিগের ঝুলিতে গিয়েছিল ২টি আসন। শুধু লোকসভা ভোটেই নয়, বিদানসভা ভোটেও দক্ষিণের রাজ্যটি থেকে খালি হাতে ফিরতে হয়েছিল নরেন্দ্র মোদি-অমিত শাহদের।

তাই আগামী লোকসভা ভোটে যাতে খালি হাতে না ফিরতে হয় তার জন্য ১৪ মাস আগেই ঝাঁপাচ্ছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। কেরলে জনসংখ্যার ৪৬ শতাংশই মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়। আর দুই সম্প্রদায়ের ভোট বরাবরই সিপিএম ও কংগ্রেসের ভোটবাক্সে পড়ে। ওই বিপুল সংখ্যক ভোট না পেলে যে লোকসভা নির্বাচনেও খালিহাতে ফিরতে হবে, তা বুঝতে পেরেই খ্রিস্টান ও মুসলিমদের তোষণে নেমে পড়েছেন অমিত শাহ-জে পি নাড্ডারা। ৯ এপ্রিল ইস্টার সানডে-তে উপহার নিয়ে এক লক্ষ খ্রিস্টান বাড়িতে পৌঁছনোর জন্য দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন। এমনকী ১৫ এপ্রিল নববর্ষ উপলক্ষে বিষু উ‍ৎসবেও খ্রিস্টান সম্প্রদায়কে নিজেদের বাড়িতে আমন্ত্রণ জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

প্যান্টের পকেটে থাকা মোবাইল ফোন ফেটে ঝলসে গেল যুবকের গোপনাঙ্গ

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

রাতের অন্ধকারে নির্জন রাস্তায় বাইকের সামনে এসে দাঁড়ল আগ্রাসী চিতা, তারপর…

একই পরিবারের ২ মহিলা কি পাবেন ৩০০০ টাকা? অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইনে বড় বদল

বাড়িতে ঢুকেই আঁতকে উঠলেন লোকজন! দমদমে কম্বলে মোড়া দেহ ঘিরে রহস্য

ট্রাম্পের প্রেস সচিবের পদ ছাড়ছেন ‘বিশ্বস্ত সহযোগী’ ক্যারোলিন লেভিট, নেপথ্যে কোন কারণ?

ফের নিম্নচাপের চোখরাঙানি, টানা বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, জারি রেড অ্যালার্ট

ChatGPT-এর সাহায্য নিয়ে আমেরিকায় মা-ভাইকে হত্যা ভারতীয় বংশোদ্ভূত কিশোরের

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…