Kanjhawala death case: অভিযুক্তদের বিরুদ্ধে খুনের মামলা দায়েরের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের

একই সঙ্গে ঘটনার দিন পুলিশের টহলদারি ভ্যানের দায়িত্বে যে সমস্ত পুলিশ কর্মী ও আধিকারিকরা ছিলেন তাদের সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বর্ষবরণের দিন ভোর রাতে দিল্লির কাঞ্ঝাওয়ালায় অঞ্জলিং সিং নামে তরুণীর মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে খুনের মামলা দায়েরের জন্য দিল্লি পুলিশকে নির্দেশ দিল স্বরাষ্ট্রমন্ত্রক (Ministry Of Home Affairs)। একই সঙ্গে ঘটনার দিন পুলিশের টহলদারি ভ্যানের দায়িত্বে যে সমস্ত পুলিশ কর্মী ও আধিকারিকরা ছিলেন তাদের সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে দিল্লি পুলিশের (Delhi Police) আউটার ডিভিশনের ডেপুটি কমিশনারের কাছেও জবাবদিহি তলব করতে বলা হয়েছে।

বর্ষবরণের দিন ভোর রাতে রাজধানী দিল্লির কাঞ্ঝাওয়ালায় অঞ্জলি সিং (Anjali Singh) নামে কুড়ি বছরের এক তরুণীর স্কুটিতে ধাক্কা মারে পাঁচ মদ্যপের গাড়ি। ধাক্কায় গাড়ির নিচে পড়ে যান তিনি। পা আটকে যায়। ওই অবস্থায় প্রায় ১২ কিলোমিটার অঞ্জলিকে (Anjali Singh) টেনে-হিঁচড়ে ঘষটাতে-ঘষটাতে নিয়ে যায় গাড়িটি। শেষ পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় বছর কুড়ির তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। যদিও তাঁকে বাঁচানো যায়নি। প্রশ্ন ওঠে, প্রায় ১২ কিলোমিটার রাস্তা অঞ্জলিকে ঘষটাতে-ঘষটাতে নিয়ে গেলেও কেন দিল্লি পুলিশের টহলদারি ভ্যানে থাকা আধিকারিক-কর্মীদের নজর এড়িয়ে গেল ওই মর্মান্তি ঘটনা।

অঞ্জলির (Anjali Singh) মর্মান্তিক মৃত্যুর ঘটনা নিয়ে শোরগোল পড়ে যেতেই নড়েচড়ে বসেন দিল্লি পুলিশের ভাগ্যবিধাতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah)। প্রকৃত কী ঘটেছিল তা জানানোর জন্য দিল্লি পুলিশের বিশেষ কমিশনার (Delhi Police Special Commissioner) শালিনী সিংকে (Shalini Singh) তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন। ওই তদন্ত রিপোর্ট ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রকের (Ministry Of Home Affairs) কাছে জমা পড়েছে। তাতে ঘটনার দিন রাতে টহলদারি ভ্যানের দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের গাফিলতির কথা উল্লেখ করা হয়েছে। এমনকী ধৃত পাঁচ অভিযুক্তের বিরুদ্ধেও খুনের মতো কঠোর ধারা প্রয়োগের সুপারিশ করা হয়েছে। ওই রিপোর্টের পরিপ্রেক্ষিতেই অভিযুক্ত ৫ জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনার জন্য দিল্লি পুলিশকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক (Ministry Of Home Affairs)। একই সঙ্গে দুর্ঘটনার খবর পাওয়ার পরও যে পুলিশ কর্মীরা অঞ্জলিকে খুঁজে পায়নি, সেই পুলিশ কর্মীদের সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে।

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার