রোমিওদের রুখতে পথে প্রমীলাবাহিনী ‘শক্তিস্কোয়াড’

শুক্রবার শক্তিস্কোয়াডের যাত্রার সূচনা

Share:

নিজস্ব প্রতিনিধি, রাঁচি: সারাবছর ধরে রোমিওদের উৎপাত লেগেই থাকে। তবে পুজো এলে তাদের উৎপাত আরও বেড়ে যায়। তাই, পুজোয় রোমিওদের বাড়াবাড়ি রুখতে মহিলাদের নিয়ে তৈরি করা হল শক্তিস্কোয়াড। স্কুটি করে তারা ঝাড়খণ্ডের বিভিন্ন রাস্তায় টহল দেবে। শুক্রবার পুলিশ সুপার প্রভাত কুমার, অতিরিক্ত জেলাশাসক (আইন-শৃঙ্খলা) নন্দকিশোর লাল পতাকা উড়িয়ে শক্তিস্কোয়াডের যাত্রার সূচনা করেন। নারীশক্তির হাতে তুলে দেওয়া হয় নতুন স্কুটির চাবি। স্কুটির রং গোলাপী।

পুলিশ সুপার প্রভাত কুমার জানিয়েছেন, পুজোর সময় মহিলা বা তরুণীদের নিশ্চিন্তে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে-ঘুরে প্রতিমা দেখার সুযোগ করে দিতেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশের সদর দফতরে তৈরি থাকবে কুইক রেসপন্স টিম। কোনও প্যান্ডেলে কারও গতিবিধি সন্দেহজনক হলে টহলরত শক্তিস্কোয়াডের সদস্যরা ১০০ তে ডায়াল করবে। দ্রুত পুলিশবাহিনী সেখানে পৌঁছে যাবে। গ্রেফতার করা হবে রোমিওকে। ইভটিজারদের ওপর নজরদারির পাশাপাশি পকেটমার ও ছিনতাইবাজদের ওপরেও শক্তিস্কোয়াড নজরদারি চালাবে। নজরদারি চলবে সোশ্যাল মিডিয়ার ওপরেও।

শহরের পাশাপাশি জেলায়-জেলায় প্রতিটি পুজোমণ্ডপে নজরদারি চলবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। পুজোর সময় যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য শহর জুড়ে বিশাল পুলিশ বাহিনী নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশের তরফ থেকে বলা হয়েছে, কোনও ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় এমন কিছু পোস্ট না করেন, যা সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্ট করতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যিনি বিতর্কিত কোনওকিছু পোস্ট করবেন, তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ করা হবে।  

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ