চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

UPSC: বাবা দোকানদার, ইউপিএসসি পরীক্ষায় চমক ছেলের

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বাবার রয়েছে ছোট্ট একটা দোকান। দিন আনি দিন খাই-পরিবারের সেই ছেলে ইউপিএসসি পরীক্ষায় চমকে দিল। তালিকায় তাঁর স্থান ২০২। সোমবার ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন সফল পরীক্ষার্থীদের একটি তালিকা প্রকাশ করেছে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে এই খবর প্রকাশ করতে গিয়ে জানিয়ছে, ইউপিএসসি পরীক্ষায় ২০২ নম্বর স্থান দখল করেছেন রামেশ্বর সুধাকর সাব্বানওয়াড় (Rameshwar Sudhakar Sabbanwad)। জানা গিয়েছে, ছোট থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবি রামেশ্বর (Rameshwar)। লাটুরের (Latur) জওহর নভোদয় বিদ্যালয়ের (Jawahar Navoday Vidyalay) এই প্রাক্তনী পুনে থেকে ইঞ্জিনিয়ারিং করেন। এর আগেও একবার ইউপিএসসি পরীক্ষায় বসেছিল। ফলাফল খুব একটা ভালো হয়নি। তবুও হাল ছাড়তে অস্বীকার করেন রামেশ্বর সুধাকর।

দ্বিতীয়বারের জন্য পরীক্ষায় বসার প্রস্তুতি নিতে শুরু করেন। ছেলেকে উৎসাহ দিয়ে এসেছে তাঁর বাবা-মা। পরীক্ষায় সাফল্য পাওয়ায় খুশি যেমন রামেশ্বর, খুশি তাঁর বাবা এবং পরিবারের অন্যান্য সদস্য। রামেশ্বরের সাফল্যে এলাকার বাসিন্দারাও গর্ব অনুভব করছেন। সেখানকার তরুণ-তরুণীদের কাছে সে হয়ে উঠেছে রোল মডেল। যাকে নিয়ে এই প্রতিবেদন, সে কী বলছে, সেটাও শোনা দরকার। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিনিধিকে সে জানিয়েছে, চেষ্টা করলে সাফল্য আসবেই।

সোমবার ইউপিএসসি (UPSC) সফল পরীক্ষার্থীদের একটি তালিকা প্রকাশ করে। সেই তালিকা অনুসারে, এবছর মোট ৬৮৫জন পরীক্ষার্থীর মধ্যে পুরুষ পরীক্ষার্থীর সংখ্যা ৫০৮। আর মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ১৭৭। ক্রম তালিকা ভিত্তিতে পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষার জন্য ডাক দেওয়া হবে।

Published by:

Share Link:

More Releted News:

প্রতিবেশীর সঙ্গে স্ত্রী’র সম্পর্ক! সন্দেহের জেরে যা করলেন স্বামী..

শিশুমৃত্যুকে কেন্দ্র করে মণিপুরে কার্ফু ভেঙে রাজপথে হাজার হাজার বিক্ষোভকারী

আজ রাতেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন নরেন্দ্র মোদি,কোন বার্তা দেবেন?

সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ২ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা কেন্দ্রের

TCS কাণ্ডে তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি-আইপিএস নিয়ে চার সদস্যের কমিটি গঠন

এনডিএ-র জন্য কালো দিন, মহিলা সংরক্ষণ বিল নিয়ে রণংদেহী প্রিয়াঙ্কা গান্ধি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ