চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Lakhimpur Kheri ধর্ষণ করে দুই দলিত কন্যাকে খুন, গ্রেফতার এড়াতে এনকাউন্টার

নিজস্ব প্রতিনিধি, লখিমপুর খেরি (উত্তরপ্রদেশ): সংবাদের শিরোনামে আরও একবার লখিমপুর খেরি।

দুই দলিত কন্যাকে ধর্ষণ করে গলায় দড়ি লাগিয়ে গাছে ঝুলিয়ে দিল বাহুবলীরা। এদিন সকালে দুই দলিত কন্যার দেহ উদ্ধার হয়। একজনের বয়স ১৫ বছর, দ্বিতীয়জনের ১৭। দলিত কন্যার মায়ের অভিযোগ, তাঁর দুই মেয়েকে  বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের পর খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঘটনার সাত অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে একজন গ্রেফতার এডা়তে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশ পাল্টা গুলি চালালে বাহুবলী গুরুতর জখম হয়। ঘটনায় রীতিমতো বিড়ম্বনায় পড়েছে যোগী সরকার। সরকারের বিরুদ্ধে সরব সমাজবাদী পার্টি, কংগ্রেস ও তৃণমূল।

দুই দলিত কন্যার মায়ের বয়ান অনুযায়ী,  অভিযুক্ত সাতজনের মধ্যে তিনজন পাশের গ্রামের বাসিন্দা। তারা ১৫ ও ১৭ বছরে দুই মেয়েকে জোর করে তুলে নিয়ে যায়। বাকি চারজন ওই তিনের বন্ধু। বাড়ি থেকে দুই নাবালিকাকে তুলে নিয়ে যাওয়ার সময় তাদের বাড়ির লোক বাধা দিলে তিন যুবক তাদের মারধর করে। ইতোমধ্যে ঘটনার কথা গ্রামে ছড়িয়ে পড়ে। দুই দলিত কন্যার খোঁজে শুরু হয় তল্লাশি। বুধবার সকালে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তাদের দেহ উদ্ধার হয়।

খবর পেয়ে পুলিশ সেখানে গেলে এলাকাবাসী তাদের ঘিরে বিক্ষোভ দেখায়। রাস্তা অবরোধ করে। পুলিশের তরফ থেকে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেওয়া হলে গ্রামবাসী বিক্ষোভ প্রত্যাহার করে।

উল্লেখ করা যেতে পারে, কিছুদিন আগে একই ঘটনার সাক্ষী ছিল বাদাউন।

Published by:

Share Link:

More Releted News:

বন্ধ ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও ৩ বছরের কন্যার দেহ, নেপথ্যে কোন কারণ?

ছত্তিশগড়ে ভেঙে পড়ল ব্যক্তিগত বিমান, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

থালাপতি’র ডুপ্লিকেটেই জমছে প্রচার! কলাথুরে নজর কাড়ছেন বিজয় মাধি

উত্তর জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘন্টা ঘুরপাক খেতেই আতঙ্কে চোখে জল যাত্রীদের

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ