গরমে পুড়ছে উত্তর-পূর্ব-দক্ষিণের রাজ্যগুলি, তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রচণ্ড গরম আর তাপপ্রবাহে পুড়ছে দেশের একটা বড় অংশ। সম্প্রতি গোটা দেশ জুড়ে ১৫০টি আবহওয়া দফতর থেকে যে রিপোর্ট এসেছে তাতে দেখা গিয়েছে দেশের উত্তর, পূর্ব ও দক্ষিণের রাজ্যগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরিয়ে গিয়েছে।

জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের রায়লসীমা এলাকায় নানদিয়াল, কুর্নুল এলাকায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি পেরিয়ে গিয়েছে। নানদিয়ালে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ৪৫.৬ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে কুর্নুলে তাপমাত্রা দাঁড়িয়েছে ৪৫.২ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ ও বিহারেও প্রবল তাপপ্রবাহ লক্ষ্য করা গিয়েছে। কর্ণাটকে রায়চূড় ও কালাবুর্গী এলাকায় যথাক্রমে ৪৩ ও ৪২.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দাঁড়িয়েছে। গত ১৫ এপ্রিল থেকে ওড়িশায় ও ১৭ এপ্রিল থেকে পশ্চিমবঙ্গে তাপপ্রবাহ শুরু হয়েছে। ওড়িশার বারিপোডা, বৌধ ও অঙ্গুলে তাপমাত্রা ৪৪ ডিগ্রি পেরিয়ে গিয়েছে। দেশের দক্ষিণে কেরালার কোট্টায়ামে তাপমাত্রা ৩৮ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। 

দেশের বিভিন্ন প্রান্তে থাকা আবহাওয়া অফিসের যে রিপোর্ট এসেছে তাতে দেখা গিয়েছে দেশের বেশিরভাগ জায়গার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার বিভিন্ন জায়গায় তাপমাত্রা ৪৪ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। দিল্লির মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আগামী পাঁচ দিন দেশের পূর্ব ও দক্ষিণ ভাগে বিভিন্ন জায়গায় প্রবল তাপপ্রবাহ সৃষ্টি হয়েছে। তবে দেশের উত্তর-পশ্চিম ভাগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ৭ মে দেশের ৯৪টি আসনে ভোট রয়েছে। যে সব জায়গায় ভোট রয়েছে, সেখানে বেশিরভাগ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপর রয়েছে। বিশেষ করে আহমেদাবাদ, রাজকোট, ভাদোদরা, বাগলকোটের মতো জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে রয়েছে। ফলে ৭ মে ভোটগ্রহণের দিন সাধারণ মানুষ প্রচণ্ড গরম উপেক্ষা করে ভোট দিতে আসবে কিনা, এখন সেটাই দেখার।

পুরনো সমস্যা মাথাচাড়া দিতে পারে, আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের