হিংসার ঘটনায় দেশের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে: খাড়গে

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: মণিপুরের জাতিহিংসা এবং হরিয়ানার দাঙ্গার মতো ঘটনায় দেশের প্রগতিশীল ও ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি কলুষিত হয়েছে। শনিবার দলের বর্ধিত কর্মসমিতির বৈঠক উদ্বোধন করতে গিয়ে এমন মন্তব্য করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। দেশজুড়ে সাম্প্রদায়িক দাঙ্গা-সহ হিংসার ঘটনা বেড়ে চলায় বিজেপিকেও কাঠগড়ায় তুলেছেন তিনি।

এদিন থেকে হায়দরাবাদে শুরু হয়েছে কংগ্রেসের সর্বোচ্চ নীতি-নির্ধারণ সমিতির দু’দিনের বৈঠক। মূলত লোকসভা এবং চলতি বছরের শেষের দিকে হতে চলা পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের রণকৌশল চূড়ান্ত করা হবে বৈঠকে। বর্ধিত কর্মসমিতির বৈঠকের উদ্বোধন করতে গিয়ে মোদি সরকারকে নিশানা করেন খাড়গে। তাঁর কথায়, ‘গত মে থেকে মণিপুরে জাতিহিংসা শুরু হয়েছে। তিন মাসের বেশি সময় ধরে হিংসা চলছে। মণিপুরের হিংসার আগুন হরিয়ানা পর্যন্ত টেনে নিয়ে গিয়েছে মোদি সরকার। হরিয়ানার নুহতে সাম্প্রদায়িক দাঙ্গার উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাজস্থান, উত্তরপ্রদেশ, দিল্লিতে।’ দেশজুড়ে চলা হিংসার ঘটনায় বিজেপি ধুনো দিচ্ছে বলেও অভিযোগ করেছেন কংগ্রেস সভাপতি।

মোদি সরকারের জমানায় দেশ অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে দাবি করে সংবাদমাধ্যমের একাংশের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে খাড়গে বলেন, ‘বিজেপির পাশাপাশি সংবাদমাধ্যমের একাংশ নিরপেক্ষতা বিসর্জন দিয়ে সাম্প্রদায়িক উস্কানি ছড়িয়ে চলছে। দেশের ধর্মনিরপেক্ষ কাঠামোকে ধ্বংস করার এক গভীর ষড়যন্ত্র চলছে।’

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

গুরুতর অসুস্থ ‘অমর সঙ্গী’-খ্যাত পরিচালক সুজিত গুহ, কী হয়েছে তাঁর?

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের