আগুন থেকে বাঁচাতে শিশুকে নিয়ে দৌড় পুলিশ কর্মীর, কুর্নিশ নেটিজেনদের

Share:

জয়পুর: রবিবার রাতে গোষ্ঠী সংঘর্ষের জেরে রাজস্থানের করৌলিতে সোমবারও কার্ফু বলবৎ রয়েছে। সোমবারও থমথম করছে করৌলির বিভিন্ন এলাকা। এই পরিস্থিতির মধ্যেই একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, এক পুলিশ কর্মী একটি শিশুকে নিয়ে দৌড়চ্ছেন সরু গলি দিয়ে। আশেপাশে বাড়ি ও দোকানে তখন আগুন জ্বলছে। ইতিমধ্যে এই ছবি ভাইরাল হয়েছে।

শামলির এসএসপি সুকৃতি মাধব মিশ্র সোমবার সোশ্যাল মিডিয়ায় এই ছবি প্রকাশ করেন। সেই ছবিতে রাজস্থানের করৌলির হিংসার ছবি যেমন স্পষ্ট হয়েছে, তেমনি স্পষ্ট হয়েছে পুলিশ আধিকারিকের মানবিকতা। দায়িত্বের প্রতি অবিচল থাকার মানসিকতা। ছবিটিতে দেখা যাচ্ছে, এক পুলিশ কর্মী একটি শিশুকে কোলে নিয়ে দৌড়চ্ছেন। আশেপাশের বাড়িতে তখন দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুনের আঁচ থেকে কিছুটা রক্ষা করতে শিশুটিকে নীল তোয়ালে জড়িয়ে রেখেছেন।

সোশ্যাল মিডিয়ায় ছবিটি প্রকাশের সঙ্গে সঙ্গে পুলিশ আধিকারিক সুকৃতি মাধব মিশ্র লেখেন, ‘রাজস্থানের পুলিশের কনস্টেবল নেতরেশ শর্মার জন্য গর্ব অনুভব করেছি। তিনি একটি মূল্যবান জীবন বাঁচিয়েছেন।’ পাশাপাশি তিনি লেখেন, ‘এই একটা ছবি একসঙ্গে অনেক কথা বলে দিচ্ছে।’ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছবিটি ভাইরাল হয়েছে। নেটিজেনরা ওই পুলিশ কর্মীকে কুর্নিশ জানিয়েছেন।

রবিবার রাতে রাজস্থানের করৌলিতে গোষ্ঠী সংঘর্ষ হয়। হিন্দুদের নববর্ষ উপলক্ষে মোটরসাইকেলের একটি মিছিল বের হয়। সেই মিছিলে এক দল দুষ্কৃতি পাথর ছোড়ে। যার জেরে গোষ্ঠী সংঘর্ষের আকার নেয়। পুড়িয়ে দেওয়া হয় বেশ কয়েকটি দোকান ও বাইক। ঘটনা ৩৫ জন আহত হন বলে জানা গিয়েছে। ৯ জনের অবস্থা গুরুতর। ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে পুলিশ ৩০ জনকে আটক করেছে।

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর