৫০ লক্ষ টাকার লোভে পোষা কুকুরকে বিষ খাইয়ে মারল চাকর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জয়পুরে এক অবসরপ্রাপ্ত চিকিৎসকের বাড়িতে ঘটে গেল চাঞ্চল্যকর চুরির ঘটনা, যা নাড়িয়ে দিয়েছে বিশ্বাসের ভিত্তি। প্রায় ৫০ লক্ষ টাকা চুরি হয়েছে সেই বাড়ি থেকে, আর এই ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে পরিবারের দীর্ঘদিনের বিশ্বস্ত কর্মচারী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত সুমিত গত প্রায় ১০ বছর ধরে ওই বাড়িতে কাজ করছিল।

জানা গিয়েছে, চিকিৎসক তার নাতনির পড়াশোনার খরচের জন্য রান্নাঘরের মশলার কৌটায় প্রায় ৫০ লক্ষ টাকা লুকিয়ে রেখেছিলেন। কিন্তু কোনওভাবে সেই গোপন তথ্য সুমিতের কানে পৌঁছে যায়। এরপরই সে পরিকল্পনা করতে শুরু করে কীভাবে সেই টাকা হাতানো যায়। তদন্তে জানা গিয়েছে, সুমিত প্রথমে বাড়ির সিসিটিভি ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য জোগাড় করে। সার্ভিসিংয়ের অজুহাতে সে সিস্টেমের খুঁটিনাটি জেনে নেয় এবং পরে রান্নাঘরের ক্যামেরার তার কেটে দেয়।তবে তার পরিকল্পনার সবচেয়ে বড় বাধা ছিল বাড়ির পোষা কুকুর। অভিযোগ, সন্দেহ এড়াতে সুমিত প্রথমে কুকুরটিকে বিষ দিয়ে মেরে ফেলে। ১৯ মার্চ কুকুরটির রহস্যজনক মৃত্যু হলেও তখন বিষয়টি নিয়ে বিশেষ সন্দেহ করা হয়নি।

এরপর সুমিত ও তার সহযোগী গৃহকর্মী প্রতিদিন মশলার কৌটা থেকে অল্প অল্প করে টাকা সরাতে থাকে, যাতে বড় অঙ্কের টাকা উধাও হওয়ার বিষয়টি সহজে ধরা না পড়ে। ঘটনাটিকে বাইরে থেকে চুরি বলে দেখাতে অভিযুক্ত তার নাবালক ছেলেকে দিয়ে বাড়ির একটি জানালার কাচও ভাঙায়।পরিবারের সন্দেহ বাড়ে যখন তারা লক্ষ্য করে সুমিতের জীবনযাত্রায় আচমকা পরিবর্তন এসেছে। দামি পোশাক, হোটেল ও পার্টিতে খরচ-এসবই সন্দেহ বাড়ায়। পরে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে অপরাধের কথা স্বীকার করে। ইতিমধ্যে তার বাড়ি থেকে ৩৩ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। বাকি টাকার খোঁজে তদন্ত চালাচ্ছে পুলিশ।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ