আমি হরিয়ানা যেতে চাই, দিল্লিতে জানালেন মমতা

স্বাভাবিক ভাবেই দেশের রাজধানীতে গিয়ে একাধিক চমক দেওয়ার জন্য হাজির হয়েছেন তৃণমূল নেত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: চারদিনের সফরে দিল্লি গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই দেশের রাজধানীতে গিয়ে একাধিক চমক দেওয়ার জন্য হাজির হয়েছেন তৃণমূল নেত্রী। সেইমতোই মঙ্গলবার দুপুর থেকেই একাধিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। যার শুরুটা হয়েছে গীতিকার জাভেদ আখতারকে দিয়ে। দিল্লিতে সাউথ অ্যাভিনিউতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রয়েছেন তৃণমূল নেত্রী। আর সেখানেই তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছেন গীতিকার জাভেদ আখতার। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবারেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে তৃণমূলের জার্সি গায়ে গলাবেন কীর্তি আজাদ, পবন ভর্মা ও অশোক তানওয়ার। কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার কথা সাংবাদিক সুধীন্দ্র কুলকার্নির।

 

 

 

 

  • হরিয়ানায় তৃণমূল কংগ্রেসের সংগঠনের দায়িত্বে থাকবেন অশোক তানওয়ার। খুব শীঘ্রই হরিয়ানায় যাব, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য আগে না এগিয়ে এলে কেন্দ্র চলতে পারবে না, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। 
  • তৃণমূলে যোগ দিলেন অশোক তানওয়ার। 
  • তৃণমূলে যোগ দিলেন জনতা দলের প্রাক্তন সাংসদ পবন ভর্মা। 
  • তিনি জানালেন, ‘বিরোধী দল দরকার। তাও শক্তপোক্ত বিরোধী দলের দরকার। সেই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারবেন। তাই তাঁর হাত ধরলাম। ২০২৪ এই শক্তিশালি বিরোধী দলই বর্তমানের বিজেপি সরকারকে উৎখাত করবে।’ 
  • তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। দিল্লিতে সপরিবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তৃণমূলের জার্সি গায়ে গলালেন প্রাক্তন বিশ্বকাপার। 
  • যতদিন রাজনীতিতে আছি ততদিন অবধি দিদির সঙ্গে থাকব। ওনার নেতৃত্বেই দেশের মানুষের জন্য কাজ করব। দিদি যেভাবে মাঠে নেমে লড়াই করেছেন, সেটাই মূল অনুপ্রেরণা। ওনার মতই নেতৃত্বের দরকার দেশে। যেভাবে দেশে বিভাজনের রাজনীতি চলছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াব দিদির নির্দেশেই, জানালেন কীর্তি আজাদ। 

 

বিশ্বসুন্দরীর মঞ্চে ভারতের নিকিতা পোরওয়াল, জানুন তাঁর জীবনের অজানা কাহিনি

‘ক্যামেরার সামনে আসার কোনও প্রয়োজন নেই,’ ছবি শিকারিদের উপর চটে গিয়ে বললেন সলমন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

জীবনতলায় বিজেপির সঙ্গে ISF-CPM কর্মীদের সংঘর্ষ, জখম ৫০

চন্দননগর থেকে কামারহাটি! খাদ্য সুরক্ষা অভিযানে প্রকাশ্যে একের পর এক অনিয়মের ছবি

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

নাচের ক্লাসের জন্য রান্না করতে অস্বীকার, রেগে স্ত্রীকে খুন নেশাগ্রস্ত হয়ে স্বামীর

‘মোবাইলের জন্য পড়ুয়াদের মনে কুপ্রভাব পড়ছে,’ আশঙ্কা শুভেন্দু অধিকারীর

প্রতিটি জেলায় তৈরি হবে ‘সিএম শ্রী’ ইনস্টিটিউট, শিক্ষা ব্যবস্থায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘মোবাইলে মেসেজ পাঠিয়ে নয়, আদালতের নির্দেশ মেনেই শিক্ষক নিয়োগ,’ সাফ জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?

খার্গ দ্বীপের কাছে শক্তিশালী বিস্ফোরণের শব্দ, ইরানের তেলের ট্যাঙ্কারে মার্কিন সেনার হামলার আশঙ্কা

৫৩ বলে শতরান করে বিশ্বরেকর্ড গড়লেন রাজস্থান রয়্যালসের এই খেলোয়াড়

ধর্মেন্দ্রর মৃত্যুর পর প্রথমবার মঞ্চে নর্তকীর বেশে হেমা মালিনী, রাধা হয়ে নাচলেন