Jharkhand: মুখ পুড়ল বিজেপির, আস্থাভোটে জয়ী হেমন্ত সোরেন

ওয়াকআউট বিজেপির

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়খণ্ড: ভেস্তে গেল বিজেপির ঝাড়খণ্ড সরকার ফেলে দেওয়ার ছক।

আস্থাভোটে জিতে গেলেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। মুখ্যমন্ত্রী সোমবার বিধানসভায় অনাস্থা প্রস্তাব পেশ করেন। সরকার কোনওভাবেই ফেলতে পারবে না বুঝতে পেরে বিজেপি সভা ওয়াকআউট করে।  রাজনৈতিক মহলের একাংশের মতে -প্রথমে বিহারে নীতীশ কুমারকে সরিয়ে দিয়ে মসনদ দখল করতে চেয়ে মুখ পুড়িয়েছিল বিজেপি। এবার দ্বিতীয়বার তাদের মুখ পুড়ল। সরকার ফেলার এই অপচেষ্টা তারা বন্ধ না করলে আগামীদিনে তাদের আরও বেগ পেতে হবে।  দেশবাসীর একাংশ এমনিতেই কেন্দ্রে আসীন শাসকদলের ওপর  বীতশ্রদ্ধ। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম লাগামছাড়া। দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের। বাড়ছে বেকারত্ব। সেই সব দিকে নজর দেওয়ার পরিবর্তে বিজেপি এখন সরকার ফেলার খেলায় মেতেছে। 

খনি লিজ ‘দুর্নীতি’তে নাম জড়িয়েছে হেমন্তের। এই মামলায় সোরেনকে দোষী সাব্যস্ত করে তাঁর বিধায়ক পদ খারিজের দাবি জানিয়েছেন এক বিজেপি বিধায়ক। নির্বাচন কমিশন ঝাড়খণ্ডের রাজ্যপাল রমেশ ব্যাসকে চিঠি দিয়ে হেমন্ত সোরেনের বিধায়কপদ খারিজের দাবি জানিয়েছেন। যদিও সেই চিঠি এখনও খামবন্দি। এই পরিস্থিতিতে বিজেপি সরকার ফেলার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তাঁর সাফ দাবি, বিজেপি চাইছে যে কোনও উপায়ে ঝাড়খণ্ড দখল করতে। চাইছে টাকা দিয়ে বিধায়ক কিনতে। যদিও দলের সব বিধায়ক তাঁর পাশেই আছে। আর সেটা তিনি সোমবার বিধানসভায় প্রমাণ করবেন। 

সোমবার হেমন্ত সোরেন প্রমাণ দিলেন তাঁর ওপরেই দলের আস্থা রয়েছে। 

‘সাহস, দক্ষতা ও কৌশলের মাধ্যমে শত্রুপক্ষ খতম হয়েছিল,’ কার্গিল বিজয় দিবসে জানালেন প্রাক্তন জওয়ান কিংশুক

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

শ্রী চৈতন্যদেবের নামে হবে বিশ্ব বাংলা সরণি, সিদ্ধান্ত শুভেন্দুর সরকারের

‘রাজ্যে শ্য়ামাপ্রসাদের সরকার, বাবরের নয়’, ধর্মতলায় বিক্ষোভকাণ্ডে বামেদের তোপ শমীকের

‘অভিযুক্তদের ফাঁসিতে ঝোলান,’ নিট কাণ্ডে আর্জি মৃত পড়ুয়ার মায়ের

ধর্ষককেই বিয়ে করার জেদ নির্যাতিতার, বাধা পেয়ে অ্যাসিডের বোতলে চুমুক

যোগ্যতার জোরেই সাফল্য, ফের শিক্ষিকা পদে যোগ দিলেন শিলিগুড়ির অনামিকা

সাবুদানার খিচুড়ি নয়, শ্রাবণের সোমবারে পাতে রাখুন এই ৫ স্বাস্থ্যকর পদ

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

‘কাজে যোগ দেওয়ার আগে ভাবুন’, কৃষ্ণ সাগরে কর্মরত ভারতীয় নাবিকদের সতর্ক করল নয়াদিল্লি 

প্রতিদিন ডাল-সবজি খেয়ে বিরক্ত? স্বাদ বদলে বানান পাহাড়ি স্টাইলের ‘ভাট কে ডুবকে’

বাঘ-হাতি নয়, শুঁয়োপোকার ভয়ে বাড়ি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা, কোথায় ঘটল ভয়ঙ্কর ঘটনা