৯ টাকার ছোলে ভাটুরে বিক্রি করে ১০০ কোটি সাম্রাজ্য তিন বন্ধুর

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র ৯ টাকার এক প্লেট ছোলে ভাটুরে! শুনতে অবিশ্বাস্য লাগলেও, এই সামান্য খাবারকেই হাতিয়ার করে সাফল্যের শিখরে পৌঁছনোর স্বপ্ন দেখেছিলেন তিন বন্ধু। দিল্লির স্বাদ বেঙ্গালুরুতে পৌঁছে দেওয়ার সেই ছোট্ট উদ্যোগই ধীরে ধীরে পরিণত হয়েছে কোটি টাকার ব্র্যান্ডে! যে ব্যবসার শুরুটা হয়েছিল সাধারণ মানুষের পকেটের কথা মাথায় রেখে, আজ সেই শ্যামজি ছোলে ভাটুরের মূল্য প্রায় ১০০ কোটি টাকা বলে দাবি। কিন্তু কীভাবে মাত্র ৯ টাকার খাবার বিক্রি করে এমন সাফল্য পেলেন তিন বন্ধু?

কোনও বড় অফিস নয়, বিপুল বিনিয়োগও নয় একটি সাধারণ খাবারের প্রতি ভালবাসাই বদলে দিয়েছে তিন বন্ধুর জীবন। করণ, চেতন এবং নবজ্যোতি নামের এই তিন বন্ধু বেঙ্গালুরুতে থাকার সময় দিল্লির ছোলে ভাটুরের স্বাদ মিস করতেন। সেই স্বাদের অভাব থেকেই তাঁদের মাথায় আসে নতুন ব্যবসার ভাবনা। নিজেদের পছন্দের খাবার অন্যদের কাছে পৌঁছে দিতে শুরু করেন ‘শ্যামজি ছোলে ভাটুরে’। ব্যবসা শুরু করার আগে খাবারের স্বাদ নিয়ে কোনওরকম আপস করতে চাননি তিন বন্ধু। তাই তাঁরা দিল্লিতে গিয়ে কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন দোকানের ছোলে ভাটুরে চেখে দেখেন। এরপর ভাল রান্না করতে পারেন, এমন অভিজ্ঞ রাঁধুনিদের নিজেদের সঙ্গে যুক্ত করেন। দিল্লি ও চাঁদনি চক এলাকার খাবারের স্বাদ ও তৈরির পদ্ধতি বোঝার চেষ্টা করেন তাঁরা। তবে দিল্লির রাঁধুনিদের বেঙ্গালুরুতে নিয়ে এসে কাজ করানো সহজ ছিল না। নিজেদের বাড়ি থেকে দূরে গিয়ে কাজ করতে রাজি করাতে তাঁদের সময় লেগেছিল। ধীরে ধীরে বিশ্বাস অর্জন করে সেই সমস্যাও কাটিয়ে ওঠেন তিন বন্ধু।

আরও পড়ুন: কর্তব্যে অবিচল! নিজের প্রাণ দিয়ে ৪০ যাত্রীর জীবন বাঁচালেন বাসচালক

ব্যবসার শুরুতেই ক্রেতাদের আকৃষ্ট করতে দাম রাখা হয়েছিল মাত্র ৯ টাকা। কম দামে দিল্লির স্বাদ পাওয়ার সুযোগ পেয়ে ক্রেতাদের আগ্রহ বাড়তে থাকে। উত্তর ভারত থেকে বেঙ্গালুরুতে কাজ করতে আসা মানুষজন যেমন বাড়ির খাবারের স্বাদ খুঁজে পান, তেমনই স্থানীয় অনেকের কাছেও ছোলে ভাটুরে হয়ে ওঠে নতুন অভিজ্ঞতা। ধীরে ধীরে দোকানে বাড়তে থাকে ভিড়। একটি সাধারণ খাবারকে কেন্দ্র করে তৈরি হতে থাকে পরিচিত ব্র্যান্ড। সাফল্যের সঙ্গে তাল মিলিয়ে বাড়তে থাকে মেনুও। শুধু ছোলে ভাটুরের মধ্যে নিজেদের ব্যবসাকে সীমাবদ্ধ রাখেননি তিন বন্ধু। ক্রেতাদের চাহিদা বুঝে মেনুতে জায়গা পায় চাট, মিষ্টি, লস্যি-সহ উত্তর ভারতীয় নানা খাবার। ফলে এক ছাদের তলায় একাধিক পছন্দের খাবার পাওয়ার সুযোগ তৈরি হয়।

Flydubai-কাণ্ডে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করল NIA

উমার আগমন থেকে বরণ, শাড়ির বুননেই দুর্গাপুজোর গল্প! দাম শুনলে চমকে যাবেন

অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরার নির্দেশ দিল্লি হাইকোর্টের, কোন মামলায়?

ঢাকায় রবীন্দ্রনাথ-সত্যজি‍ৎ রায়দের গ্রাফিতিতে চুনকালি লেপে দিল পাকিস্তানপন্থীরা

সপ্তমীতে হয় সিঁদুর খেলা, দেবীর সঙ্গে নেই কার্তিক ও গণেশ, রায়বাড়ির পুজোয় রয়েছে চমক

যাত্রীদের জন্য সুখবর! অবশেষে সফলভাবে সম্পন্ন বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ মেট্রোর ট্রায়াল রান

নদিয়ার হোগলবেড়িয়ায় বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি কৃষক, পাল্টা গুলি বিজিবি’র

ককরোচদের আন্দোলনে সামিল, দিল্লি পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

‘পুলিশের গায়ে কেউ হাত দিলে পরিণতি ভাল হবে না,’ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

বিমান থেকেই অভিজিৎ দীপক, সৌরভ দাসদের আটক করল দিল্লি পুলিশ

যন্তর মন্তরে বিক্ষোভের আগে গুরুগ্রামে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, কী কারণে পুলিশের পদক্ষেপ?

রেজিনগরের ফল নিয়ে ভুল তথ্য, অভিষেকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের

জন্মদিনের কেক কাটার পরের দিনই রহস্যমৃত্যু, তড়িঘড়ি সৎকারের আগে থামাল পুলিশ

সুপ্রিম কোর্টের আইনজীবীদের আটক দিল্লি পুলিশের, প্রধান বিচারপতির দ্বারস্থ বার অ্যাসোসিয়েশন