‘জেল কে তালা টুটেঙ্গে…’, ফের জেএনইউতে উমর খালিদের মুক্তির দাবিতে উঠল শ্লোগান

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফের একবার দেশের অভিজাত শিক্ষা প্রতিষ্ঠান জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) চত্বরে উমর খালিদ-সহ জেলবন্দি ছাত্র নেতাদের মুক্তির দাবিতে শ্লোগান উঠল। আজ সোমবার (১০ অগস্ট) উমর খালিদের লেখা বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে শ্লোগান উঠল, ‘জেল কে তালা টুটেঙ্গে, সারী সাথী ছুটেঙ্গে’, ‘উমর খালিদ কো রিহা করো।’ উল্লেখ্য, ২০২০ সালে দিল্লির দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে আপাতত জেলে রয়েছেন প্রাক্তন ছাত্র নেতা উমর খালিদ।

জেএনইউ বিশ্ববিদ্যালয়ের এসএসএস-২ ভবনের সামনে এদিন ছাত্র সংসদের তরফে উমর খালিদের লেখা বইয়ের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বইয়ের আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য অডিটোরিয়াম চাওয়া হয়েছিল। কিন্তু ছাত্র সংসদের সেই আর্জি খারিজ করে দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে তাতে অনুষ্ঠান বানচাল করা যায়নি। এসএসএস-২ ভবনের সামনেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল উমর খালিদের বইয়ের আনুষ্ঠানিক উদ্বোধনের খবর পেয়ে আনুষ্ঠান মঞ্চের সামনে পৌঁছে গিয়েছিল সঙ্ঘের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা। তারা গিয়ে উমর খালিদকে দেশদ্রোহী আখ্যা দিয়ে শ্লোগান দেয়। পাল্টা শ্লোগান তোলে বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যরাও। ফলে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। তবে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

জেএনইউ ছাত্র সংসদের পদাধিকারীদের অভিযোগ, উমর খালিদের বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে ঝামেলা পাকানোর চেষ্টা করেছিল এবিভিপির সমর্থরা। আলোচনাসভায় উপস্থিত থাকা বক্তাদের সঙ্গে দুর্ব্যবহারের পাশাপাশি বক্তাদের কাছ থেকে মাইক্রোফন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পোষ্য গুন্ডাবাহিনী হিসেবে অনুষ্ঠান ভণ্ডুলের চেষ্টা চালিয়েছিল। যদিও জেনএই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং এবিভিপির তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

দিল্লির প্রাক্তন মুখ্য সচিবের রহস্যমৃত্যু, নয়ডার ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

ব্রিটেনে ব্যাহত বিমান পরিষেবা! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

আজ ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী, মিছিল হবে গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড