কন্যাদান হিন্দু বিবাহ আইন অনুযায়ী আবশ্যক নয়, জানাল এলাহাবাদ হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি : হিন্দু বিবাহ আইন অনুযায়ী বিবাহের বিভিন্ন রীতিনীতির মধ্যে কন্যাদান জরুরি নয়। সোমবার এক মামলার পরিপ্রেক্ষিতে এমনই রায় দিল ইলাহাবাদ হাইকোর্ট। সেইসঙ্গে আদালত জানিয়ে দেয়, বিবাহকে স্বীকৃতি দেওয়ার জন্য ‘সাতবার ঘোরা’, এই রীতিই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

সম্প্রতি আশুতোষ যাদব নামে এক ব্যক্তি ইলাহাবাদ হাইকোর্টে মামলা দায়ের করেন। শ্বশুরবাড়ির তরফে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়। আদালতের কাছে আশুতোষ জানিয়েছিলেন, তাঁর বিবাহের সময় ‘কন্যাদান’ রীতিটি পালন করা হয়নি। মামলাকারীর এই আবেদন ইলাহাবাদ হাইকোর্ট অবশ্য মানতে চায়নি। ইলাহাবাদ হাইকোর্টের তরফে বিচারপতি সুভাষ বিদ্যার্থীর নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, কন্যাদান আদৌ করা হয়েছে নাকি হয়নি, সেটা এই মামলায় প্রয়োজনীয় বিষয় নয়। ফলে এক্ষেত্রে কাউকে সাক্ষী হিসাবে ডাকার কোনও প্রশ্ন নেই।

একইসঙ্গে ইলাহাবাদ হাইকোর্টের তরফে জানানো হয়, কন্যাদান নয়, বর-কনেকে সাত বার ঘোরানোই হিন্দু বিবাহ আইন অনুযায়ী গুরুত্বপূর্ণ অংশ। উল্লেখ্য, গত ৬ মার্চ লখনউয়ের নগর দায়েরা আদালত আশুতোষের বিরুদ্ধে রায় দেয়। লখনউয়ের নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে ইলাহাবাদ হাইকোর্টে যায় আশুতোষ। সেখানেও আশুতোষের আবেদনকে মান্যতা দিল না আদালত।

 

 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘অশুভ শক্তি’র প্রভাব দূর করতে বিশেষ যজ্ঞ, প্রতিবাদ পড়ুয়াদের

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড  

এসি শাটল বাস চালাবে রাজ্য সরকার, ভাড়া মাত্র ৩৯ টাকা!

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

তরুণ তেজপালের ধর্ষণ মামলা এবার সেলুলয়েডে, ছবি বানাচ্ছেন বিশাল ভরদ্বাজ

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশু-সহ ৯ জনের প্রাণহানি

সোমবার কলকাতার একাধিক রাস্তা বন্ধ, কোন কোন রুটে চলবে না গাড়ি, চোখ বুলিয়ে নিন…

‘নিরাপত্তার নিশ্চয়তা পেলেই বাংলাদেশে ফিরবেন’, জানালেন সাকিব আল হাসান

সাগরে নিম্নচাপের জের, শুক্র রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

বাবা-মা নেই, ভাইয়ের টাকায় চলত পড়াশোনা, শান্তিপুরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী নবম শ্রেণির ছাত্রী

পার্থ ভৌমিক গদ্দার! নৈহাটিজুড়ে পড়ল পোস্টার, চাঞ্চল্য

বিদেশি লিগে খেলছেন অজিঙ্কা রাহানে, কোন দলের হয়ে নামছেন নাইটদের প্রাক্তন অধিনায়ক?