শ্রদ্ধা কাণ্ডের ছায়া বেঙ্গালুরুতে, বাবার দেহ ৩২ টুকরো করে কুয়োয় ফেলল ছেলে

গত ৬ ডিসেম্বর বাবা-ছেলের বচসা চরমে গড়ায়। ওই দিন রাতে মদ্যপানের পরে ছেলেকে গালিগালাজ করতে থাকেন পরশুরাম।

Share:

নিজস্ব প্রতিনিধি, বাগালকোট (কর্নাটক): দিল্লির শ্রদ্ধা ওয়াকার হত্যাকাণ্ডের ছায়া এবার কর্নাটকের বাগালকোটে। বাবাকে প্রথমে খুন করে তার পরে দেহ ৩২ টুকরো করে বাড়ি থেকে দূরে একটি কুয়োতে ফেলে দিল গুণধর ছেলে। ইতিমধ্যেই খুনের অভিযোগে ছেলে বিথালা কুলালিকে গ্রেফতার করেছে পুলিশ। কুয়ো থেকে উদ্ধার করা হয়েছে নিহতের টুকরো হওয়া দেহাংশ।

পুলিশ জানিয়েছে, বাগালকোটের বাসিন্দা পরশুরাম কুলালি ছেলে বিথালাকে নিয়ে আলাদা থাকতেন। তাঁর স্ত্রী অন্য ছেলেকে নিয়ে অন্যত্র বসবান করতেন। নিয়মিত মদ্যপান করে ছেলেকে গালিগালাজ করতেন পরশুরাম। গত ৬ ডিসেম্বর বাবা-ছেলের বচসা চরমে গড়ায়। ওই দিন রাতে মদ্যপানের পরে ছেলেকে গালিগালাজ করতে থাকেন পরশুরাম। বাবার এমন অপমান হজম হয়নি বিথালার। মেজাজ হারিয়ে লোহার রড নিয়ে বাবার মাথায় আঘাত করে। এক আঘাতেই মৃত্যুর কোলে লুটিয়ে পড়েন পরশুরাম। তার পরে প্রমাণ লোপাটে বাবার দেহ টুকরো-টুকরো করে কেটে ফেলে বিথালা। পরে ওই টুকরো করা দেহ একটি কুয়োতে ফেলে দেয়।

পরশুরামকে দেখতে না পেয়ে সন্দেহ হয় পড়শিদের। পুলিশের গোচরে আনা হয় বিষয়টি। তদন্তে নেমে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য বিথালাকে আটক করে। টানা জেরায় অবশেষে ভেঙে পড়ে বাবাকে খুন করে দেহ ৩২ টুকরো করে কুয়োয় ফেলে দেওয়ার কথা জানায়। পুলিশ ওই কুয়ো থেকে পরশুরামের দেহাংশ উদ্ধার করেছে। বাবাকে নৃশংসভাবে খুনের দায়ে গ্রেফতার করা হয়েছে বিথালাকে। তাকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে