কলকাতা পুলিশের জালে পুনের ওয়েব ডেভেলপার, পুরীর হোটেল বুকিং নিয়ে চলছিল প্রতারণা

Share:

নিজস্ব প্রতিনিধি: একেবারে হুবহু নকল করে চলছিল প্রতারণা। যার জেরে পার্থক্য বুঝতে পারছিলেন না পর্যটকরা। যেখানে বাঙালির অন্যতম পছন্দের ডেস্টিনেশন পুরী। আর সেখানে হোটেল বুকিং করার ক্ষেত্রে সাইবার প্রতারণার মুখে পড়তে হচ্ছিল বলে অভিযোগ। পুরীর হোটেল বুকিং করার ক্ষেত্রে প্রচলিত ওয়েবসাইটের ক্লোন তৈরি করে পর্যটকদের প্রতারণা করা হচ্ছিল বলে অভিযোগ। আর এভাবেই প্রতারণার শিকার হয়েছেন অন্ততপক্ষে ৮৩ জন। এই প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত ছিল পুনের এক ওয়েব ডেভেলপার। এবার তাকে মঙ্গলবার ভোররাতে গ্রেফতার করল কলকাতা সাইবার অপরাধ দমন শাখার পুলিশ।

এদিকে এই ঘটনার পর অনেকেই বলছেন, বিজেপি রাজ্য যেন জালিয়াতির আঁতুরঘর। পুলিশ সূত্রে খবর, এই প্রতারণা করার কাজে জড়িত অভিযুক্তের নাম হুজাইফা শাব্বির দারবার ওরফে হুজাইফা দারবার (৪১)। তিনি একজন ওয়েব ডেভেলপার। পুনেতে অভিযান চালিয়ে স্থানীয় থানার সাহায্যে হুজাইফা শাব্বির দারবারকে গ্রেফতার করেছে কলকাতা সাইবার অপরাধ দমন শাখার পুলিশ। তদন্তে উঠে আসে অভিযুক্ত শাব্বির এবং তাঁর সহযোগীরা ওয়েব ডেভেলপিং শিখে সেটাকে কাজে লাগিয়েই ভুয়ো–ক্লোন ওয়েবসাইট তৈরি করেছিল। অনলাইন সার্চে পুরী হোটেল বুকিং টাইপ করলে আসছিল সেই ভুয়ো ওয়েবসাইটও। আর সেখানে ক্লিক করলেই সর্বনাশ নেমে আসছিল বলে খবর।

অন্যদিকে পুলিশ সূত্রে খবর, পুরী হোটেলের বুকিংয়ের জন্য একটি ওয়েবসাইটের মাধ্যমে কলকাতার এক বাসিন্দা প্রায় ৪ হাজার টাকা দিয়েছিলেন। কিন্তু টাকা নেওয়ার পর কোনও বুকিং কনফার্মেশন দেওয়া হয়নি। উল্টে সেই ব্যক্তির সঙ্গে সবরকম যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়। ওয়েবসাইটটি ভুয়ো বুঝতে পেরে ওই ব্যক্তি এনসিআরপি পোর্টাল এবং স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে খোঁজ পাওয়া যায় ভুয়ো ওয়েবসাইটের। আর আজ, মঙ্গলবার পুনে থেকে গ্রেফতার করা হয় হুজাইফা শাব্বির দরবারকে। পুলিশের জেরায় গোটা বিষয়টি স্বীকার করে নেয় সে।

এছাড়া এই প্রতারণা করে এখনও পর্যন্ত ৮৩ জন ভুক্তভোগীর কাছ থেকে ১৩,৬০,৮০৩ টাকা লুট করেছে প্রতারকরা। একাধিক থানায় হোটেল বুকিংয়ে প্রতারণা করার একাধিক অভিযোগ দায়ের হয়েছে। দেবজ্যোতি মল্লিক নামে এক পর্যটক বড়িশার বাসিন্দা পুরী হোটেল বুক করতে গিয়ে প্রতারিত হন। তিনি জানান, প্রথমে তাঁকে বুকিং যাচাইয়ের নামে মাত্র ১ টাকা দিতে বলা হয়। যা অঞ্জু কুমার সোলাঙ্কি নামে এক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়। সে নিজেকে হোটেলের ফ্রন্ট ডেস্ক ম্যানেজার বলে পরিচয় দেয়। তারপর ইউপিআই লেনদেন হয়নি বলে তাঁকে আশিস জেনা নামে একজনের ইউপিআই আইডি’‌তে টাকা পাঠাতে বলা হয়। আশিস জেনা নিজেকে হোটেলের সিনিয়র ম্যানেজার বলে দাবি করেন। কিন্তু টাকা দিলেও বুকিং কনফার্মেশন মেলেনি। হোটেল রুমের ছবি পাঠিয়ে বিশ্বাস অর্জন করে প্রতারণা করা হচ্ছিল। তখন তিনি হরিদেবপুর থানার দ্বারস্থ হন। এরপর গুগল কর্তৃপক্ষের কাছ থেকে ওই ইমেল আইডির তৈরি, লগইন এবং ডিভাইস সংক্রান্ত তথ্য সংগ্রহ করেন তদন্তকারীরা। আর তারপরই আইপি অ্যাড্রেস ট্র্যাক করে অভিযুক্ত শাব্বিরের খোঁজ মেলে।

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম