দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ত্রিপুরায় ফের কুণাল ঘোষের বিরুদ্ধে একাধিক মামলা

নিজস্ব প্রতিনিধি: জনসভায় সীতাকে নিয়ে বক্তব্য রাখায় ফের কুণাল ঘোষের বিরুদ্ধে মামলা ত্রিপুরায়। আগেই তিনটি থানায় তৃণমূলের রাজ্য কমিটির সম্পাদক কুণাল ঘোষের বিরুদ্ধে হিন্দু ভাবাবেগে আঘাত আনার জন্য মামলা দায়ের হয়। এবার নতুন করে একইসঙ্গে চারটি থানার মামলা একসঙ্গে পাঠানো হয়েছে কুণালের কাছে। হবহু একই ধারায় সবকটি মামলা দায়ের করা হয়েছে কুণাল ঘোষের বিরুদ্ধে। এই ঘটনায় ত্রিপুরার বিজেপি সরকারকে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ।

টুইটে কুণাল বলেছেন, ‘ত্রিপুরা সরকার আমার নামে আরও চারটি মামলা দিল। হুবহু এক ধারায়। এখনও পর্যন্ত এই ইস্যুতে ন’টি মামলা হল। ওরা জয় শ্রীরাম বলে হামলা করবে। আমি সীতার পাতালপ্রবেশ বললে মামলা। আজ আগরতলা যাচ্ছি। পুলিশ এত মামলা, নোটিসে পরিশ্রম না করে আমাকে গ্রেপ্তার করুক। তৃণমূলকে ঠেকাতে হামলা-মামলার ছক।’ ত্রিপুরায় কুণাল ঘোষ বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন, ‘বিজেপির রামায়ণে সীতার কোনও জায়গা নেই। এরা শুধু ক্ষমতার জন্য ধর্মের নামে নাটক করে। রামরাজ্যে সীতাকে পাতালে প্রবেশ কেন করতে হয়েছিল? কেন অগ্নিপরীক্ষা দিতে হয়েছিল সীতাকে?’ এই বক্তব্যের জন্যই ত্রিপুরার তিন থানা অমরপুর, ওম্পি এবং নতুন বাজার থানা এলাকায় মামলা দায়ের হয়। যার তদন্তে হাজির দিয়েছিলেন কুণাল। এবার ফের একযোগে এতগুলি মামলা দায়ের হওয়ায় ক্ষুদ্ধ তৃণমূল নেতা।

আগেও তৃণমূলের তরফে অভিযোগ জানানো হয়েছে, ত্রিপুরায় বিনা কারণেই একাধিক মামলা দিচ্ছে। পুলিশের তরফেই বারবার মামলা দায়ের ঘটনায় বারবার ক্ষুদ্ধ হতে দেখা গিয়েছে তৃণমূল নেতৃত্বদের।

Published by:

Share Link:

More Releted News:

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

জগন্নাথ দেবের মন্দিরের প্রহরী খুন! উধাও দানবাক্সের টাকা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

‘নাটক শেষ’, স্ত্রী পরিণীতির সঙ্গে ডিভোর্সের ভয়ে বিজেপিতে নাম লেখালেন রাঘব চাড্ডা

‘বাবা আমার শরীর স্পর্শ করবে না’, নোট লিখে আইনজীবীর আত্মহত্যা

ঋণ বিতর্কে ভয়ংকর ঘটনা, ‘টাকা না দিলে মেয়েকে দাও’ মন্তব্য ঘিরে হামলা

ভোটার নন, তবু ভোটের কাজে! সুপ্রিম কোর্টের দ্বারস্থ বাংলার ৬৫ ভোটকর্মী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ