বিশ্বের ‘দূষিততম’ শহর লাহোর, তালিকায় তৃতীয়স্থানে কলকাতা, নবমে দিল্লি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : দিল্লি দূষণের ঘটনা নতুন কিছু নয়। প্রতিবছর শীত আসার আগে থেকেই দিল্লির পরিস্থিতি খারাপ হতে থাকে। প্রতিবছরই রাজধানীর বাতাস থাকে দূষিত। উৎসবের মরশুমে তা রীতিমত গ্যাস চেম্বারে পরিণত হয়। শ্বাস নেওয়ার ক্ষেত্রেও চরম সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। দিল্লির দূষণ নিয়ে হস্তক্ষেপ করতে হয়েছে দেশের শীর্ষ আদালতকেও। তারপরেই পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হয়েছে। দিল্লির সঙ্গে কলকাতার অবস্থাও অত্যন্ত খারাপ বলে জানা যাচ্ছে। তিলোত্তমা কলকাতার অবস্থা অত্যন্ত খারাপ। বিশ্বের গুরুত্বপূর্ণ শহরের মধ্যে বায়ুদূষণের তালিকায় রয়েছে কলকাতা। দিল্লি সেই তালিকায় রয়েছে নবম স্থানে। ফলে এর থেকে বলা যায়, দিল্লির থেকেও খারাপ অবস্থা কলকাতার।

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার দিল্লির থেকেও কলকাতার বাতাসের মান খারাপ বলে জানাচ্ছে। নিয়মিত তাঁরা বাতাসের মান নিয়ে পরীক্ষা নিরিক্ষা করে। কোন শহরের বাতাসের মান কেমন রয়েছে, কোথাও অতিরিক্ত খারাপ পরিস্থিতির সৃষ্টি হলে সেটাও জানায় তাঁরা। জানানো হয়েছে, সকাল ১০টা নাগাদ আইকিউএয়ারে কলকাতার গড় বায়ুমান ১৬৫। সেখানে রাজধানী দিল্লির স্কোর ১২৭। দুই ক্ষেত্রেই মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর। তবে বিশ্বের মধ্যে সব থেকে শীর্ষে রয়েছে লাহোর। এর স্কোর ১৮৬। দ্বিতায় স্থানে রয়েছে ঢাকা। বাংলাদেশের রাজধানীর স্কোর ১৭৭। এরপরেই রয়েছে কলকাতা।

উৎসব শুরুর আগেই দূষণের মাত্রা এতটা হলে, উৎসবের সময় কতটা হতে পারে, তার আশঙ্কা থেকেই যাচ্ছে। উৎসবের সময় দূষণের মাত্রা যে বৃদ্ধি পাবে, তা বলার অপেক্ষা রাখে না। বিশ্বের স্বচ্ছ্বতম শহরের মধ্যে রয়েছে মায়ানমারের ইয়াঙ্গন এবং জাপানের টোকিও। দূষণের মাত্রা এখানে অনেকটাই কম।

মোদির ক্ষমার পর নয়ডার নাবালিকার বিরুদ্ধে মামলা তুলে নিল দিল্লি পুলিশ

প্রধানমন্ত্রীকে কুকথা বলা নয়ডার নাবালিকার বিরুদ্ধে কোনও মামলা নয়, জানাল দিল্লি পুলিশ

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

ভাইয়ের উপরে হামলাকারীরা বুক ফুলিয়ে ঘুরছে, প্রতিবাদে থানার মধ্যেই বিষ পান তরুণীর

মুখোমুখি মঙ্গল-রাহু, ছয় রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে দুর্যোগ?

আজকের রাশিফল: সপ্তাহের প্রথম দিনেই কোনও দুঃসংবাদ পেতে পারেন

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ