চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আশঙ্কাজনক লালুপ্রসাদ, রাঁচি থেকে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লিতে

নিজস্ব প্রতিনিধি, রাঁচি: আচমকাই শারীরিক অবস্থার অবনতি ঘটেছে রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের। ফলে কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে রাঁচির এইমস কর্তৃপক্ষ। মঙ্গলবার রাঁচি এইমসের অধিকর্তা কামেশ্বর প্রসাদ জানিয়েছেন, ‘অসুস্থ আরজেডি সুপ্রিমোকে কবে দিল্লি পাঠানো হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জেল কর্তৃপক্ষ।’

গত ফেব্রুয়ারি মাসে পশুখাদ্য কেলেঙ্কারির এক মামলায় দোষীসাব্যস্ত হয়ে ফের জেলে গিয়েছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি সুপ্রিমো। ওই মামলায় তাঁকে পাঁচ বছর কারাদণ্ডের সাজা শোনাশোর পাশাপাশি ৬০ লাখ টাকা জরিমানাও করেছে বিশেষ সিবিআই আদালত। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিন চেয়ে ঝাড়ঝণ্ড হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আরজেডি সুপ্রিমো। গত ১১ মার্চ ওই মামলার শুনানি ছিল। কিন্তু ওই দিন এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারেননি বিচারপতি। মামলার শুনানি পিছিয়ে দিয়েছেন তিনি। আগামী ১ এপ্রিল মামলার শুনানি রয়েছে।

মঙ্গলবার সকাল থেকেই আরজেডি সুপ্রিমোর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। তাঁর কিডনি ও হৃদযন্ত্রে সমস্যা দেখা দেয়। রাঁচি এইমসের চিকি‍ৎসকরা বিশেষভাবে পরীক্ষা করে আরজেডি সুপ্রিমোকে উন্নত চিকি‍ৎসার জন্য দিল্লির এইমসে পাঠানোর সিদ্ধান্ত নেন। জেল কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়েছে।

অন্যদিকে, আরজেডি সুপ্রিমোর শারীরিক অবস্থার অবনতির কথা জানতে পেরেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন দলের নেতা-কর্মীরা। অনেকেই রাঁচি এইমস হাসপাতালের সামনে ভিড় জমান। লালুর আরোগ্য কামনা করে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বিশেষ প্রার্থনা ও পুজোপাঠ।

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

দ্বৈত নাগরিকত্ব নিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

সুরাটে উদ্ধার ২০০০ কেজি ‘ভেজাল ঘি’, গ্রেফতার ২ ব্যবসায়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ