কাকা-ভাইপোর যুদ্ধে বেহাত রামবিলাসের ‘কুঁড়েঘর’

কমিশন আপাতত কোনও পক্ষকেই প্রতীক দিতে নারাজ

Share:

নিজস্ব প্রতিনিধি,  দিল্লি  ও পাটনা: কাকা-ভাইপোর জেরে ফ্রিজ হয়ে গেল রামবিলাস পাসওয়ান প্রতিষ্ঠিত লোক জনশক্তি পার্টির ভোট-প্রতীক ফ্রিজ করে নিল নির্বাচন কমিশন। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দু’শিবিরই সম্প্রতি দলের নির্বাচনী প্রতীক ‘কুঁড়েঘর’ চেয়ে কমিশনের দ্বারস্থ হয়েছিলেন। সূত্রের খবর,  কমিশন আপাতত কোনও পক্ষকেই প্রতীক দিতে নারাজ। জানিয়ে দেওয়া হয়েছে, ‘বর্তমান পরিস্থিতিতে কোনও গোষ্ঠী এলজেপি-র প্রতীক ব্যবহার করতে পারবে না।’

রাম বিলাসের প্রয়াণের পর থেকে কাকা পশুপতির সঙ্গে  চিরাগের বিরোধ তুঙ্গে ওঠে। একদিকে চিরাগ, সঙ্গে পাঁচ সাংসদ, অন্যদিকে একা চিরাগ। পাল্লা ভারী হওয়ায় লোকসভার স্পিকার ওম বিড়লা পশুপতি গোষ্ঠীকেই ‘এলজেপি সংসদীয় দলের’ স্বীকৃতি দিয়েছে। পুরস্কার হিসেবে এনডিএ জোটে জায়গা হয়েছিল পশুপতি গোষ্ঠীর। পশুপতিকে কেন্দ্র প্রতিমন্ত্রী করেন প্রধানমন্ত্রী মোদি।

বিবাদ চরমে ওঠে গত জুলাইয়ে। কাকা পশুপতি দলের জাতীয় কর্মসমিতির অধিবেশন ডেকে চিরাগকে সর্বভারতীয় সভাপতির পদ থেকে সরিয়ে দেন। কিন্তু নির্বাচন কমিশন পশুপতি গোষ্ঠীকে স্বীকৃতি না দেওয়ায় বিড়ম্বনা বাড়ল বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে চিরাগ পাসওয়ান কিছুটা হলেও খুশি। কারণ, তিনি চাইছিলেন না কাকা পশুপতির গোষ্ঠীকে স্বীকৃতি দিক ভারতের জাতীয় নির্বাচন কমিশন। তবে চিরাগ পাসওয়ান এবং তার শিবির জাতীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্তে খুশি হলেও গেরুয়া শিবির কমিশনের ভূমিকায় খুব একটা খুশি নয়। তারা নিশ্চিত ছিল পশুপতির গোষ্ঠীকে কমিশন স্বীকৃতি দেবে। আশাপূরণ না হওয়ায় পদ্মশিবির বেশ হতাশ। 

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য