একজাতে বিয়ে, অন্ত্যেষ্টিতে সাহায্য করতে অস্বীকার গ্রামবাসীর

গ্রামবাসী তাদের এক ঘরে করে রেখেছিল

Share:

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি:  একজাতে (inter-caste)বিয়ে হওয়ায় গ্রামবাসী তাদের এক ঘরে করে রেখেছিল। এবার অন্ত্যেষ্টিতেও সেই পরিবারকে সাহায্য করতে তারা অস্বীকার করল। ঘটনাটি ঘটেছে দারাংয়ের পাতোলিসিঙ্ঘপারা অঞ্চলে। স্থানীয় সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ২৭ বছর আগে অতুল শর্মার সমজাতের এক তরুণীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই বিয়ে গ্রামবাসী মেনে নেয়নি। বিয়ের (marriage) পর থেকে অতুল শর্মার পরিবারকে তারা এক ঘরে করে রাখে।

গত মঙ্গলবার আচমকাই হৃদরোগে (heart attack) আক্রান্ত হন অতুলবাবু। ছেলে দূরে থাকায় তাঁর স্ত্রী তাঁকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে গেলে অতুল শর্মাকে তারা মৃত বলে ঘোষণা করেন। দেহ নিয়ে তাঁর স্ত্রী গ্রামে ফিরে অন্ত্যেষ্টির জন্য গ্রামবাসীর সাহায্য চাইলে গ্রামের মানুষ তাদের পরিবারকে সাহায্য করতে অস্বীকার করেন। স্ত্রী (wife) আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করলে তারা পৌঁছে দেহ সৎকারের ব্যবস্থা করেন।

অতুল শর্মার স্ত্রী জানিয়েছেন – গ্রামবাসীর কাছে (Villagers) অন্ত্যেষ্টির জন্য সাহায্য চাইলে আমাকে বলা হয় নিজেদের ব্যবস্থা নিজেকেই করে নিতে হবে। ছেলে দূরে থাকে। আত্মীয়স্বজন কেউ কাছাকাছি থাকে না। এক স্বামীর এক বন্ধু এবং দেওরকে খবর দিলে তারা কয়েকজনকে নিয়ে আসার পর অন্ত্যেষ্টির ব্যবস্থা করতে হয়।

অতুল শর্মার ছেলে (Son) পরে জানান – তারা নীচু জাত বলে গ্রামের মানুষ প্রথম থেকেই ঘৃণার চোখে দেখত। বাবা মারা যাওয়ার পর মা গ্রামের কয়েকজনের কাছে সাহায্য চাইলে তারা সাহায্য করতে অস্বীকার করে। বাধ্যে মা বাবার এক বন্ধু এবং তাঁর এক ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে। তারা আসার পর দেহ সৎকার করা হয়।

অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে নকআউটে আমেরিকা

কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূল ও বিজেপি’র সংঘর্ষে রণক্ষেত্র ,আহত একাধিক

নৈহাটি পুরসভার পুরপ্রধানের মহকুমা শাসকের কাছে ইস্তফা পেশ

AI প্রযুক্তি ব্যবহার করে মায়ের ছবি বিকৃতি, অন্ডালে কিশোরের আত্মহত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর