‘ভোট চোর, গদি চোর’ স্লোগানে মুখরিত সংসদ, অধিবেশনের দ্বিতীয় দিনে ২ টো পর্যন্ত মুলতুবি রাজ্যসভা

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য শুরু হয়েছে শীতকালীন অধিবেশন। তার মধ্যেই শিরোনামে একের পর এক খবর। দ্বিতীয় দিনেও SIR নিয়ে উত্তপ্ত হয় সংসদ।  সোমবার এই তীব্র গোলমালে মুলতুবি হয়ে যায় লোকসভা। মঙ্গলবার সকাল থেকেই সংসদ ভবনের মকরদ্বারের সামনের চত্বরে বিক্ষোভ দেখান কংগ্রেস সাংসদরা। তাঁদের সঙ্গে যোগ দেন তৃণমূল কংগ্রেসের সাংসদরাও। বিক্ষোভে কংগ্রেস দলনেত্রী সোনিয়া গান্ধির উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে।

প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়্গে স্পিকারের কাছে SIR নিয়ে অবিলম্বে আলোচনার আহ্বান জানান। এদিকে, সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন যে এই নিয়ে আলোচনার জন্য একটি সময়সীমা নির্ধারণ করা যাবে না। অর্থাৎ বিবিধ আলোচনা মাঝে এই নিয়ে কথাবার্তা বলা যেতে পারে।সংসদ ভবন মুখরিত হয়ে ওঠে বিরোধী দলের ‘ভোট চোর, গদি চোর’ স্লোগানের মধ্য দিয়ে। বাধ্য হয়ে লোকসভা অধিবেশন প্রথমে ১২টা পর্যন্ত মুলতুবি রাখা হয়। পরে দুপুর ২তো পর্যন্ত রাজ্যসভাও মুলতুবি রাখা হয়।

এদিন কেন্দ্রীয় সরকারি অ্যাপ সঞ্চার সাথী নিয়ে সরব হন কংগ্রেস নেত্রী ও ওয়েনাড়ের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধি। তিনি বলেন, “দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছে বিজেপি। সঞ্চার সাথী আসলে একটি ‘গুপ্তচরবৃত্তির অ্যাপ’। SIR নিয়ে খাড়্গে বলেন, “সরকার অবিচার উপলব্ধি না করা পর্যন্ত প্রতিবাদ চালিয়ে যাব।” অধিবেশনের দ্বিতীয় দিনে লোকসভা মুখরিত হয়ে ওঠে ‘ভোট চোর, গদি চোর’ স্লোগানে।

প্রবীন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে স্পিকারকে SIR নিয়ে অবিলম্বে আলোচনা করার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী রিজিজুর অনিচ্ছা সত্ত্বেও স্পিকার প্রবীণ নেতার দাবিকেই গুরুত্ব দিয়েছেন্ন। SIR বিতর্ক নিয়ে বিরোধী নেতাদের সঙ্গে কিরেন রিজিজুর সঙ্গে বৈঠকের আয়োজন করেছেন ওম বিড়লা।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ