যাচ্ছেন না জয়শঙ্কর, তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ওম বিড়লা

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ লোকসভার স্পিকার ওম বিড়লা ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ঢাকায় বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রধান তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন। তার সঙ্গে থাকবেন বিদেশ সচিব বিক্রম মিস্রি বলে সংবাদসংস্থা সূত্রে খবর। শাসকের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগে লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে কংগ্রেস–সহ বিরোধী দলগুলির একাংশ। আজ, রবিবার কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু জানান, আগামী ৯ মার্চ লোকসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে হবে এই বিষয়ে ভোটাভুটি। আর নিয়ম মেনে ভোটাভুটির আগে সংসদের নিম্নকক্ষে বিষয়টি নিয়ে আলোচনাও হবে।

এই আবহে বাংলাদেশে প্রধানমন্ত্রী পদে শপথে যোগ দেবেন লোকসভার স্পিকার ওম বিড়লা। আসলে সংসদের বাইরে এখন এভাবেই কাজ করবেন তিনি। তবে বাংলাদেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগদানের জন্য আমন্ত্রণ জানানোর পর এই খবর সামনে আসে। বিএনপি সূত্রে খবর, আগামী ১৭ ফেব্রুয়ারি ঢাকায় আয়োজিত এই অনুষ্ঠানে আরও বেশ কয়েকজন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। চিন, সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ এবং ভুটানকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এদিকে ২০২৪ সালের জুলাই মাসে প্রতিবেশী দেশটিতে সংঘটিত বিদ্রোহের পর প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হয়। তারপর বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। শেখ হাসিনা ভারতে চলে যান এবং ঢাকা বারবার নয়াদিল্লির কাছে তাঁকে হস্তান্তরের জন্য অনুরোধ করেছে। সাম্প্রতিক সংখ্যালঘুদের, বিশেষ করে হিন্দুদের হত্যার ঘটনা ভারত–বাংলাদেশ সম্পর্কের আরও অবনতি ঘটায়। তবে তারেক রহমানের সরকার ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত করতে চাইবে। যার দায়িত্ব নয়াদিল্লিকেও নিতে হবে। আজ, রবিবার বিএনপি প্রধান উপদেষ্টা হুমায়ুন কবীর এই কথা বলেছেন। যদিও তিনি এও উল্লেখ করেছেন, শেখ হাসিনা সন্ত্রাসবাদী। তাঁকে অবশ্যই বাংলাদেশে প্রত্যর্পণ করতে হবে।

অন্যদিকে এই কথা বলে পাল্টা ভারতের উপর চাপ তৈরি করা হল বলে মনে করা হচ্ছে। বিএনপি প্রধান উপদেষ্টা হুমায়ুন কবীর বলেন, ‘‌বাংলাদেশের সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করে এমন কোনও কাজে ভারতকে জড়িত হিসেবে দেখতে চাই না। তাদের এমন কোনও কাজ করা উচিত নয়। একবার এই বিষয়টি সমাধান হয়ে গেলে, স্বাভাবিক কূটনৈতিক সহযোগিতা আবার শুরু হতে পারে। আমরা প্রতিবেশী এবং পারস্পরিক স্বার্থে একসঙ্গে কাজ করতে চাই।’‌

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

বিয়ের দুবছর পরেও স্বামী-সুখ থেকে বঞ্চিত, সটান পুলিশের দরজায় স্ত্রী

কুবেরের ধনের হদিশ নিউটাউনে! উদ্ধার তিন ট্রলিভর্তি টাকা, গ্রেফতার ৭

পাসপোর্ট ছাড়াই ভারতে ৭ মাস! পালাতে গিয়ে গ্রেফতার মার্কিন নাগরিক

২০০ বছরের ঐতিহ্যে নতুন প্রাণ, কেশরগড়ের রথযাত্রা পেল রাজ্যের ৫ লক্ষ টাকার অনুদান

প্রবল বৃষ্টিতে বাড়ির ছাদ ভেঙে পাকিস্তানে মৃত অন্তত ৯, আহত ১৪

বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশা ভুলতে বিশেষ খেলায় মেতেছেন নেইমার

রেলের ১০০০ হেক্টরেরও বেশি জমি বেদখল,রেল বোর্ড দিল দখলদারির তথ্য

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

আলোর মায়ায় ঝলমলে তারকেশ্বর, দুধপুকুরের লাইট অ্যান্ড সাউন্ড শো-তে জীবন্ত মহাদেবের রূপ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৫৬১

ফ্রিজ খুলেই চক্ষু চড়কগাছ! বরফের আকৃতি দেখে শুরু ‘হর হর মহাদেব’ ধ্বনি