Mahakumbh: ব্রিটিশ জমানায় কুম্ভে স্নান করতে কত টাকা কর দিতে হত জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ: গোটা বিশ্বে ছড়িয়ে থাকা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে কুম্ভমেলা এক ধর্মীয় আবেগ। সঙ্গমে স্নান করতে লক্ষ-লক্ষ টাকা খরচ করে উড়ে আসেন পূণ্য লোভাতুর হিন্দুরা। স্নান পর্ব উপলক্ষে এক মহামিলন ক্ষেত্রে পরিণত মেলা চত্বর। আজ ইচ্ছে হলেই পূণ্য লোভাতুর হিন্দুরা ডুব দিতে পারেন গঙ্গায়। কিন্তু জানেন কী, ব্রিটিশ জমানায় এই সুযোগই ছিল না। বরং মেলাকে নেটিভদের  শোষনের এক হাতিয়ার হিসাবে ব্যবহার করত অসভ্য ও অত্যাচারিত জাতি হিসাবে পরিচি ব্রিটিশরা। স্নান করার জন্য প্রত্যেক পূণ্যার্থীর কাছ থেকে ১৩০ বছর আগে এক টাকা করে কর আদায় করত ইস্ট ইন্ডিয়া কোম্পানি। শুধু স্নান করার জন্যই নয়, এমনকি মস্তকমুণ্ডন বাবদ আয়ের জন্য কর-ও দিতে হত নাই (নাপিত)সম্প্রদায়কে।

খোদ ব্রিটিশ ভূ-পর্যটক ফেনি পার্কস তাঁর এক বইয়ে কুম্ভ মেলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বেওসা নিয়ে চমকে ওঠার মতো তথ্য প্রকাশ করেছেন। বইতে তিনি লিখেছেন, ‘১৭৬৫ সালে এলাহাবাদের (বর্তমান প্রয়াগরাজ) অধিকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলে এসেছিল। যদিও ১৮০১ সালে আনুষ্ঠানিকভাবে এলাহাবাদ শাসন শুরু করেছিল বেনিয়া সংস্থাটি। শুরুর দিকে সুষ্ঠভাবে মেলা আয়োজন করতে হিমশিম খাচ্ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তারা। পরে মেলাকে বেওসা হিসাবেই দেখতে শুরু করে। কুম্ভ মেলায় পূণ্যার্থীদের উপচে পড়া ভিড় দেখে কু-বুদ্ধি মাথায় খেল যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির পদস্থ আধিকারিকদের। স্নানরত তীর্থযাত্রীদের কাছ থেকে ১ টাকা করে কর আদায়ের সিদ্ধান্ত নেন। ‘’কুম্ভ কর’ নামেই পরিচিত ছিল ওই জবরদস্তি টাকা আদায়। ওই সময়ে দিন রাত পরিশ্রম করে দৈনিক ১০ টাকা আয় করতে হিমশিম খেতেন সাধারণ মানুষ। এক টাকা কর দিতে গিয়ে চোখে সর্ষেফুল দেখতেন অনেক পূণ্যার্থী। কুম্ভে স্নান করার পাশাপাশি মস্তকমুণ্ডনও এক রীতি হয়ে দাঁড়িয়েছেন। হিন্দুদের ধর্মীয় বিশ্বাসকে পয়সা উপার্জনের হাতিয়ার হিসাবে ব্যবহার করেছিল ব্রিটিশ শাসকরা। ১৮৭০ সালে কুম্ভে ৩০০০ সেলুন বা অস্থায়ী নাই কেন্দ্র খোলা হয়েছিল। ওই নাই কেন্দ্র থেকে আয় হয়েছিল ৪২ হাজার টাকা। তার মধ্যে এক চতুর্তাংশ এসেছিল নাপিতদের কাছ থেকে। প্রত্যেক নাই-য়ের কাছ থেকে ৪ টাকা করে কর আদায় করা হয়েছিল। অর্থা‍ৎ ১২ হাজার টাকা কর আদায় হয়েছিল শুধু নাইদের কাছ থেকে।’

সাংবাদিক-লেখক ধনঞ্জয় চোপড়া ‘ভারত মে কুম্ভ’ বইতে লিখেছেন, ‘প্রয়াগরাজে থাকা লেখ্যাগারের নথিপত্র ঘেঁটে কুম্ভ মেলা বাবদ ইংরেজদের আয়-ব্যয়ের চমকপ্রদ হিসাব পাওয়া গিয়েছে। ১৮৮২ সালে অনুষ্ঠিত কুম্ভ মেলা আয়োজন করতে ২০ হাজার ২২৮ টাকা খরচ হয়েছিল। অথচ আয় হয়েছিল ৪৯ হাজার ৮৪০ টাকা। অর্থা‍ৎ ১৩৬ বছর আগে কুম্ভ মেলার আয়োজন করে ২৯ হাজার ৬১২ টাকা লাভ করেছিল ব্রিটিশরা।’

শুভেন্দুর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী রতন

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!