চার বছরের শিশু কন্যাকে যৌন নির্যাতন, গ্রেফতার স্কুল ভ্যান চালক

Share:

নিজস্ব প্রতিনিধি: বদলাপুরের সেই ক্ষত এখনও টাটকা! তার মধ্যেই ফের এক ৪ বছরের শিশুর শ্লীলতাহানির ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। স্কুল ভ্যান চালকের হাতে এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। এবার এক ইংরেজি মিডিয়াম স্কুলের জুনিয়র কেজির ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। সেই অভিযোগের ভিত্তিতেই ৩৭ বছর বয়সী এক স্কুল ভ্যান চালককে গ্রেপ্তার করেছে বদলাপুর পশ্চিম থানার পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে অভিযুক্তকে তার বাড়ি থেকে পাকড়াও করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে পকসো আইনের কঠোর ধারায় মামলা রুজু করা হয়েছে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে স্কুল ছুটির পর অভিযুক্ত চালক শিশুটিকে বাড়ি পৌঁছে দেওয়ার সময় এই নৃশংস কাণ্ড ঘটায়। ভ্যানে শেষ যাত্রী হিসেবে ওই ৪ বছরের মেয়েটিই ছিল। সেই সুযোগেই চালক শিশুটির ওপর যৌন নির্যাতন করে। বাড়ি ফেরার পর শিশুটি প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়ে এবং খাওয়া দাওয়া ও কথা বলা বন্ধ করে দেয়। মেয়ের অস্বাভাবিক আচরণ দেখে বাবা মা এর সন্দেহ হয়। দীর্ঘক্ষণ আশ্বস্ত করার পর শিশুটি কান্নায় ভেঙে পড়ে এবং ভ্যান চালকের কুকীর্তির কথা জানায়।

আরও পড়ুন: রামকৃষ্ণের নামে বিশ্ববিদ্যালয় বিল আটকে রাজভবনে, আরটিআইয়ে মিলল চাঞ্চল্যকর সাফাই

পরিবারের অভিযোগ পাওয়ার পরেই পুলিশ তৎপরতার সাথে অভিযুক্তের বাড়িতে হানা দিয়ে তাকে আটক করে। শুক্রবার তাকে আদালতে পেশ করার কথা। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, ধৃত ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করা হবে। ওই চালক কতদিন ধরে স্কুলে কাজ করছে , তিনি আগেও এরম অপরাধমূলক কাজ করেছে কিনা এবং স্কুল কর্তৃপক্ষ চালকের চারিত্রিক শংসাপত্র যাচাই করেছিল কিনা সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত বছর অগস্ট মাসে বদলাপুরেই একটি নামি স্কুলের শৌচাগারে দুই খুদে পড়ুয়ার ওপর যৌন নির্যাতনের ঘটনা ঘটেছিল। সেই সময় সাধারণ মানুষের নজরবিহীন বিক্ষোভে উত্তাল হয়েছিল রেল স্টেশন থেকে রাজপথ। সেই ঘটনার মূল অভিযুক্ত পড়ে পুলিশি এনকাউন্টারে মারা যায়। এক বছর কাটতে না কাটতেই ফের একই ধাঁচের ঘটনা ছাত্রীদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল।

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

পাইপলাইন বসানোর কাজ চলাকালীন চুঁচুড়ার রাস্তায় বড়সড় ধস, ছুটে গেলেন এলাকার বিধায়ক

গেরুয়া কুপনে বাস থেকে তোলা আদায়, শোরগোল গুসকরায়

ডিউটি সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, সল্টলেকে মৃত্যু CISF জওয়ানের

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?

শহরে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ দুই রোগী!