লোকসভা থেকে বহিষ্কারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম দ্বারে মহুয়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ঘুষের বিনিময় প্রশ্নকাণ্ডে লোকসভা থেকে বহিষ্কার হয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। লোকসভা থেকে বহিষ্কার হয়ে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রাথমিক ভাবে মামলা দায়ের করেছেন মহুয়া। জানা গিয়েছে, শীঘ্রই ওই মামলা শুনানির জন্য শীর্ষ আদালতে তালিকাভুক্ত হতে পারে। সুপ্রিম কোর্টে প্রায় ১৫ পাতার একটি আবেদন পত্র পাঠিয়েছেন মহুয়া।  তাতে তিনি এথিক্স কমিটির রিপোর্ট এবং তাঁকে বহিষ্কারের প্রস্তাবকে ‘সত্যের বিকৃতি’ বলে উল্লেখ করেছেন। শুধু তাই নয় এথিক্স কমিটির তদন্তপ্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন মহুয়া। কী ভাবে তাঁকে ব্যক্তিগত প্রশ্ন করে শুনানিকে কোন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল, সে কথারও উল্লেখ রয়েছে মহুয়ার আবেদনে।

এথিক্স কমিটির রিপোর্টে বলা হয়েছে, লোকসভার সাংসদদের পোর্টালের লগইন আইডি এবং পাসওয়ার্ড অননুমোদিত ব্যক্তিকে দিয়ে সংসদের অবমাননা করেছেন মহুয়া। পাশাপাশি মহুয়া ‘অনৈতিক’ কাজ করেছেন। এই আবহে দেশের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছেন তিনি। এই পরিস্থিতিতে এথিক্স কমিটির রিপোর্টে মহুয়াকে ১৭তম লোকসভা থেকে বহিষ্কার করার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি মহুয়া মৈত্রর কর্মকাণ্ড নিয়ে সরকারকে তদন্তের সুপারিশ করা হয়েছে রিপোর্টে।

গত ২০০৫ সালে লোকসভার ১০ জন সাংসদের বিরুদ্ধে টাকার বিনিময়ে প্রশ্ন করার অভিযোগ উঠেছিল। সেই সময়ে তদন্ত কমিটি যে রিপোর্ট পেশ করে, তার ভিত্তিতে তাঁদের লোকসভা থেকে বহিষ্কার করা হয়। তবে  তৎকালীন স্পিকার তথা সোমনাথ চট্টোপাধ্যায় জানিয়ে দেন, অভিযুক্তদের বলতে দেওয়ার কোনও প্রয়োজন নেই। এরপরেই তিনি মহুয়ার সাংসদ পদ বাতিল করে দেন ।

আজকের রাশিফল: শনির সুনজরে কর্মক্ষেত্রে উন্নতি, হঠাৎ পুরনো বন্ধুর সঙ্গে দেখা হবে

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের