উদ্ধত-মিথ্যাবাদী, জ্ঞানেশকে তীব্র আক্রমণ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : মুখ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে বৈঠক থেকে বেরিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মৃতদের পরিবারকে পাশে নিয়ে কমিশনের দফতর থেকে বের হয়ে এলেন মুখ্যমন্ত্রী। কমিশন দফতর থেকে বেরিয়ে কমিশনারকে কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি। তিনি বলেছেন এত উদ্ধত নির্বাচন কমিশনার আগে দেখিনি। জ্ঞানেশ কুমারকে খোঁচা দিয়ে  মুখ্যমন্ত্রী বলেন, ৭ বারের সাসংদ ছিলেন। দিল্লিতে দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন। এত উদ্ধত কমিশনার আগে দেখিনি।

তিনি আরও বলেছেন, বিজেপির কথায় কমিশন চলছে। অগণতান্ত্রিকভাবে এসআইআর করা হচ্ছে। বৈধ ভোটারের নাম এআই-র মাধ্যমে বাদ দেওয়া হচ্ছে। এই কমিশনার উদ্ধত, অহঙ্কারি, মিথ্যেবাদী। ভোটের ৩ মাস আগে কেন এসআইআর করা হচ্ছে? আতঙ্কে বহু মানুষের মৃত্যু হয়েছে। একাধিক বিএলও রয়েছেন। বেছে বেছে বাংলাকে টার্গেট করা হচ্ছে। অসমে কেন এসআইআর করা হচ্ছে না? মৃতদের পরিবারের মধ্যে ১২ সদস্যকে নিয়ে এদিন নির্বাচন কমিশনের অফিসে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তাঁর অভিযোগ, জীবিত ভোটারকে বাতিল করা হচ্ছে। জেনে বুঝে খারাপ ব্যবহার করছে কমিশন। কারও কোনও কথা শোনে না। কুর্সি বাঁচাতে বিজেপির হয়ে কাজ করা হচ্ছে। এসআইআর করার জন্য কোনও পরিকল্পনা করা হয়নি। রাজনৈতিক দলের স্বর্থে তোতাপাখি হয়ে কাজ করছে নির্বাচন কমিশন। সোমবার সকালে বঙ্গভবনে দিল্লি পুলিশের তল্লাশি করা নিয়ে সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেছেন তিনি। তাঁদের নিয়েই মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে গিয়েছেন তিনি। দিল্লিতে বাঙালি পরিবারকে হেনস্থা করার অভিযোগে রণংদেহী রূপে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। 

 

ইনস্টাগ্রামে ‘বিদেশে চাকরি’র প্রলোভন, তারপর অপহরণ! হোটেলের ঘর থেকে উদ্ধার হাওড়ার কিশোরী

বর্ষায় ভেঙে গিয়েছে সাঁকো, হেঁটে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন প্রৌঢ়, প্রাণে রক্ষা পেল নাতি

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মাদক কারবারের অভিযোগে কালীগঞ্জে গ্রেফতার মা ও ছেলে, উদ্ধার বিপুল কাঁচামাল ও ১৯ লক্ষ নগদ

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

শুভেন্দুকে জেড প্লাস সুরক্ষা দেবে কেন্দ্র, কেন বাড়ল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা?

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর

গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর