বাংলাকে দেশের মধ্যে সেরা বানিয়েছি এবার গোয়ার পালা: মমতা

দেশের মধ্যে বাংলাকে সেরা বানিয়েছি, গোয়াকেও বানাব, দ্বীপরাজ্যে সফরে গিয়ে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের মধ্যে বাংলাকে সেরা বানিয়েছি, গোয়াকেও বানাব, দ্বীপরাজ্যে সফরে গিয়ে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার গোয়াতে একাধিক কর্মসূচি রয়েছে তৃণমূল সুপ্রিমোর। তার শুরুতেই সেখানকার তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে যোগদান মেলার পর তৃণমূল নেত্রী বক্তব্য রাখতে উঠে বাংলার উন্নয়নের কথা বলেন। তিনি জানিয়েছেন, ‘বাংলায় বেকারত্ব কমেছে। সকলের কাছে কাজ রয়েছে। বাংলা দেশের মধ্যে উন্নয়নের দিক থেকে ১ নম্বর রাজ্য। বাংলায় বিনামূল্যে রেশন দেওয়া হয়। স্বাস্থ্য পরিষেবাও সাধারণ মানুষ পান। চিকিৎসার জন্য পাঁচ লক্ষ্য টাকার বীমা, লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয়।’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এও জানান, ‘কন্যাশ্রী থেকে, শিক্ষাশ্রী, সবকিছুই দিয়েছে আমার রাজ্যে। গোটা বিশ্বে নাম ছড়িয়েছে বাংলার। তাই আমিও চাই গোয়ার উন্নয়ন হোক। মহিলাদের ক্ষমতায়নের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এনেছি। গোয়াতেও ক্ষমতায় এলেই ছ মাসের মধ্যে গৃহলক্ষ্মী প্রকল্প চালু করব। আমি কিংবা ডেরেক-অভিষেক ও মহুয়া এখানে মুখ্যমন্ত্রী হবে না, গোয়ানিজদের মধ্যেই একজন রাজ্য চালাবে। গোয়াতে কত কিছু করার। খনি, পর্যটন, রাস্তা-ঘাট, মৎস্যজীবী, কৃষক, সমস্ত জায়গায় কাজ করা যায়। উন্নয়ন করে দেখিয়ে দেব গোয়াতে। যেমন বাংলায় উন্নয়ন করেছি, আর তাই আমার পিছনে লেগেছে সবাই।’

মুখ্যমন্ত্রী এও জানান, ‘গোয়ায় ফুটবল খুবই জনপ্রিয়। আমার রাজ্যেও ফুটবল জনপ্রিয়, ইষ্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান রয়েছে। আইএসএল দল আছে, আবার আমার দলে প্রাক্তন ফুটবল তারকারা রয়েছে। প্রসূন বন্দ্যোপাধ্যায় রয়েছেন, আবার পেলের সঙ্গে ফুটবল খেলা বিদেশ বসুও রয়েছেন। সবাইকে নিয়ে আসব গোয়াতে বিধানসভা নির্বাচনের আগে। আপনারা যাদের চেনে তাদের দিয়েই মিলিতভাবে প্রচার করব।’

বন্যায় ভিটে হারানো পরিবারকে ১.৮০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, মানিকচকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

লক্ষ্মীবারে খাদের কিনারায় শেয়ারবাজার, লগ্নিকারীদের ১,০০০০০০ কোটি গায়েব

যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন, নানা পটেকরের মৃত্যুতে কী প্রতিক্রিয়া তনুশ্রী দত্তের?

মাত্র ৩৫ টাকা দিয়ে রোজগার শুরু করেছিলেন নানা পটেকর, কত কোটির সম্পত্তি রেখে গেলেন অভিনেতা?

টক-ঝাল স্বাদে জমে যাবে দুপুরের খাবার, দক্ষিণী স্টাইলে বানান আমলকি রাইস

পানীয় জল ও ফলের রসের আড়ালে বেআইনি মদের রমরমা কারবার! বীরভূমে বিশাল অভিযানে পর্দাফাঁস

ইনস্টাগ্রামে পরিচয়! নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে যৌন নির্যাতন, গ্রেফতার স্কুলের শিক্ষক

নিরামিষ রান্নার একঘেয়েমি কাটাতে বানান কাজু বাদামের রাজকীয় কারি

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়া পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

নিউটাউনের আবাসনে উদ্ধার মহিলার পচাগলা দেহ, খুন নাকি আত্মহত্যা?

আইপিএলের আগে প্রীতির দলে বড় ধাক্কা, পঞ্জাব কিংস ছাড়লেন রিকি পন্টিংয়ের ঘনিষ্ঠ দুই কোচ

‘একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে’, মৃত্যুর চার দিন আগেই কি ইঙ্গিত পেয়েছিলেন নানা পাটেকর?