চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Uttar Pradesh: গলায় দড়ি দিয়ে আত্মহত্যা বউয়ের, ভিডিয়ো করলেন স্বামী

নিজস্ব প্রতিনিধি, কানপুর: এক মর্মন্তুদ এবং হাড় হিম করা ঘটনার সাক্ষী রইল কানপুর।

স্ত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করছেন। আর তার স্বামী তাঁকে বাঁচানোর পরিবর্তে সেই ঘটনা মোবাইলে ভিডিয়ো করছেন। স্ত্রীর মৃত্যুর পর সেই ভিডিয়ো তিনি তাঁর শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিলেন। ভিডিয়ো দেখে শ্বশুরবাড়ির লোকেরা হতবিহ্বল। ভিডিয়োতে শোনা গিয়েছে স্বামীর উল্লাস। স্ত্রীকে সে বলছে, দারুণ কাজ। দারুণ কাজ। তুমি কেমন ধরনের মানুষ, সেটা প্রমাণ হয়ে গেল।

গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন সবিতা। আর সেই আত্মহত্যার মুহূর্ত মোবাইলে রেকর্ডিং করেন তাঁর স্বামী সঞ্জয়। কী কারণে সবিতা আত্মহত্যা করল তা জানা যায়নি।

সবিতার পরিবারসূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, এই দুইয়ের সম্পর্ক চার বছরের। সবিতার বাবা রাজ কিশোর গুপ্তা জানিয়েছে, মঙ্গলবার সকালে জামাই ফোন করে জানায় সবিতা আত্মহত্যা করেছে। ফোন পাওয়ার পরে পরে তারা সঞ্জয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়ি পৌঁছে দেখে তাদের মেয়ের দেহ সিলিং থেকে ঝুলছে। আশঙ্কাজনক অবস্থায় সবিতাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। সঞ্জয় পরে তাদের একটি ভিডিয়ো দেখায়। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে সঞ্জয় তাঁর স্ত্রীর প্রাণ রক্ষার কোনও চেষ্টাই করেনি। সবিতার এক আত্মীয় জানিয়েছেন, সবিতার এক আত্মীয় জানিয়েছেন, সে আগেও একবার আত্মহত্যার চেষ্টা করেছিল।

কিন্তু কেন আত্মহত্যা আর কেনই বা সঞ্জয় তাঁর স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করেনি, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। পুলিশ তদন্ত শুরু করেছে।

আরও পডুন বন্ধুর আত্মহত্যার ধাক্কা সহ্য করতে না পেরে আত্মঘাতী দ্বিতীয়জন

Published by:

Share Link:

More Releted News:

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

শেয়ারবাজারে ফের ধস, ৭৫৭ সূচক কমল সেনসেক্স

‘‌বাঘিনীর মতো লড়ছেন, দিদিরই জেতা উচিত’‌, সমর্থন উদ্ধবের, ফোন কেজরিওয়ালের

কেজরিওয়াল মামলায় শুনানি থেকে সরে দাঁড়ালো দিল্লি হাইকোর্টের বিচারপতি

৯০ বছর বয়সে প্রয়াত অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী

বম্বে হাইকোর্টের নির্দেশে মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে বেকসুর খালাস ৪ অভিযুক্ত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ