চোখের জলে মনমোহনকে শেষ শ্রদ্ধা স্ত্রী এবং কন্যার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে চোখের জলে শেষ বিদায় জানানোর শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে। শনিবার সকালে কংগ্রেস সদর দফতরে শায়িত ছিল মনমোহনের নিশ্বর দেহ। চোখের জলে   তাঁকে এদিন শেষবার শ্রদ্ধা জানাতে এলেন  স্ত্রী গুরশরণ কৌর এবং তাঁর কন্যা  দমন সিং ।

এছাড়াও কংগ্রেস দফতরে আসেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি, ওয়ানাড় লোকসভার সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার-সহ বেশ কয়েকজন শীর্ষ নেতারা। ইতিমধ্যেই কংগ্রেসের সদর দফতর থেকে বেরিয়ে গিয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী  মনমোহন সিংহের নিথর দেহ। শুরু হয়েছে শেষ যাত্রা।

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের অন্তিম সংস্কার হবে দিল্লির নিগম বোধ ঘাটে। শনিবার (২৮ ডিসেম্বর) বেলা পৌনে বারোটার সময়ে পূর্ণ রাষ্ট্রীয় সামরিক মর্যাদায় শুরু হবে দেশের উদারনীতি ও অর্থনৈতিক সংস্কারের জনকের শেষকৃত্য। লালকেল্লার পিছনে দিল্লির নিগম বোধ ঘাটে মনমোহনের শেষকৃত্যে  উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সহ একাধিক সাংবিধানিক প্রধানরা ।  সেইজন্য প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্যের আগে দিল্লি ট্রাফিক পুলিশ একটি নির্দেশিকা জারি করেছে। যানজট এড়াতে এদিন বন্ধ থাকবে একাধিক রাস্তা ।

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ