চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মণ্ডপে ভয়াবহ আগুন, তিন শিশু-সহ হত পাঁচ

নিজস্ব প্রতিনিধি, বারাণসী:  মহাঅষ্টমীর সকালে দুঃসংবাদ।

উত্তরপ্রদেশের একটি পুজোমণ্ডপে বিধ্বংসী আগুনে মৃত্যু হল তিন শিশু-সহ পাঁচজনের। ঘটনায় আহত ৬০জন। এদের মধ্যে সংখ্যাগরিষ্ঠের আঘাত গুরুতর। তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে শটসার্কিট থেকে আগুন লেগেছে। দুর্ঘটনায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুঃখপ্রকাশ করেছেন।

দুর্ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের ভদোহী জেলার অউরাই। জেলা প্রশাসন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, মণ্ডপে জ্বলছিল একটি হ্যালোজেন বাতি। অত্যধিক গরমে সেই বাতি জ্বলে যায়।মুহূর্তের মধ্যে গোটা প্যান্ডেল দাউ দাউ করে জ্বলতে থাকে। সন্ধ্যাআরতি দেখতে মণ্ডপে সেই সময় ছিলেন ১৫০জন। ঘটনাস্থলে মৃত্যু হয় বছর ৪৫-য়ের এক মহিলা এবং ১০ বছরের একটি শিশুর। সোমবার সকালে গুরুতর জখমদের মধ্যে দুই শিশু এবং এক মহিলা প্রাণ হারান। আহতদের মধ্যে ২২ জনের অবস্থা আশঙ্কাজনক। সংখ্যাগরিষ্ঠের শরীরের ৩০ থেকে ৪০ শতাংশ পুড়ে গিয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিক ভাবে অগ্নিকাণ্ডের কারণ হিসাবে উঠে এসেছে শর্ট সার্কিট। তবে আগুন লাগার অন্য কোনও কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। দুর্গোৎসবের আনন্দের মাঝে এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রশাসনকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ তদারকির নির্দেশ দিয়েছেন।

জেলাশাসক গৌরাঙ্গ রাঠী এই দুর্ঘটনার খবর দিতে গিয়ে জানান, আরতি দেখতে মণ্ডপে ছিলেন ১৫০ জন। ৫২জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে।

Published by:

Share Link:

More Releted News:

বন্ধ ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও ৩ বছরের কন্যার দেহ, নেপথ্যে কোন কারণ?

ছত্তিশগড়ে ভেঙে পড়ল ব্যক্তিগত বিমান, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

থালাপতি’র ডুপ্লিকেটেই জমছে প্রচার! কলাথুরে নজর কাড়ছেন বিজয় মাধি

উত্তর জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘন্টা ঘুরপাক খেতেই আতঙ্কে চোখে জল যাত্রীদের

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ