স্লোভেনিয়ায় ভারতীয় দূতাবাসে তাণ্ডব, কড়া ব্যবস্থা নেওয়ার দাবি বিদেশমন্ত্রকের

Share:

নিজস্ব প্রতিনিধি:  স্লোভেনিয়ার রাজধানী লিউব্লিয়ানায় ভারতীয় দূতাবাসের ভাঙচুরের ঘটনায় তীব্র প্রতিবাদ জানাল নয়াদিল্লি। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে জোড়াল ভাবে। সোমবার (১০ অগস্ট) এই ঘটনার নিন্দা করে বিদেশমন্ত্রক জানিয়েছে, দূতাবাসের মতো গুরুত্বপূর্ণ একটি জায়গার মর্যাদা ও নিরাপত্তা বজায় রাখা সেই দেশের দায়িত্ব।   

বিদেশ মন্ত্রকের অভিযোগ, ‘ভারত-বিরোধী’ কিছু মানুষ  লিউব্লিয়ানায় ভারতীয় দূতাবাস চত্বরে তাণ্ডব চালিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য স্লোভেনিয়ার প্রশাসনের কাছে দাবি জানিয়েছে ভারত। নয়াদিল্লি জানিয়েছে, বিষয়টি স্লোভেনীয় কর্তৃপক্ষের পাশাপাশি  নয়া দিল্লি এবং লিউব্লিয়ানা এই দুই জায়গাতেই জোরালোভাবে তোলা হয়েছে। বিদেশমন্ত্রকের পক্ষ থেকে একটি বিবৃতিতে  বলা হয়েছে, ‘স্লোভেনিয়ার লিউব্লিয়ানায় অবস্থিত আমাদের দূতাবাসের  চত্বরে ভারত-বিরোধী শক্তির দ্বারা হামলার ঘটনার আমরা নিন্দা জানাই। ভিয়েনা কনভেনশন অনুযায়ী, কূটনৈতিক চত্বরে হামলা এবং সেগুলোর সুরক্ষা নিশ্চিত করা আবশ্যক।’ 

আরও পড়ুন:  তারেক-দীনেশ বৈঠকের আগেই ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, জোর জল্পনা

 বিদেশমন্ত্রক অন্যান্য জায়গার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিও বিশেষ বার্তা দিয়েছে। এই ধরণের ঘটনা আগামীতে আর যাতে না ঘটে সেই দিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।  ভারত স্পষ্ট করেছে, দূতাবাসের নিরাপত্তা নিয়ে কোনও আপস করা হবে না এবং ঘটনার সঙ্গে জড়িতদের  বিচারের আওতায় আনতেই হবে। 

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ