পুতিন প্রথম নয়, ওবামা-হাসিনাদেরও স্বাগত জানাতে প্রোটোকল ভেঙেছিলেন মোদি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দু’দিনের ভারত সফরে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় দিল্লিতে পৌঁছলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শিষ্টাচার বা প্রোটোকল ভেঙে তাঁকে স্বাগত জানাতে পালমের  ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ছুটে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমান থেকে নামার পরে রানওয়েতে দাঁড়িয়েই করমর্দনের পরে রুশ প্রেসিডেন্টকে আলিঙ্গন করলেন প্রধানমন্ত্রী। তবে গদি মিডিয়া যেভাবে ওই প্রোটোকল ভাঙাকে বড় করে তুলে ধরে  নয়াদিল্লি-মস্কোর মৈত্রীর বার্তা বলে প্রচার শুরু করেছে, আদৌ ঘটনা ততটা গুরুত্বপূর্ণ নয়। কেননা, অতীতে একাধিকবার মোদিকে প্রোটোকল ভেঙে বিদেশি রাষ্ট্রপ্রধানদের স্বাগত জানাতে বিমানবন্দরে ছুটে যেতে দেখা গিয়েছে। সেই তালিকায় রয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা থেকে বাংলাদেশের ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শিষ্টাচার বা প্রোটোকল অনুযায়ী কোনও বিদেশি রাষ্ট্রনেতা ভারত সফরে এলে তাঁকে বিমানবন্দরে স্বাগত জানাতে হাজির থাকেন বিদেশমন্ত্রী বা বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী। তবে প্রধানমন্ত্রী হওয়ার পরে একাধিকবার সেই রীতি ভেঙেছেন মোদি। ২০১৫ সালের ২৫ জানুয়ারি ভারত সফরে এসেছিলেন ত‍ৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তাঁকে রানওয়েতে জড়িয়ে ধরে আলিঙ্গন করেছিলেন প্রধানমন্ত্রী। ২০১৬ সালের ১০ ফেব্রুয়ারি দিল্লি এসেছিলেন আবু ধাবির প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহায়ান। তাঁকেও স্বাগত জানাতে বিমানবন্দরে ছুটে গিয়েছিলেন মোদি। এর পরে ২০১৭ সালের ২৪ জানুয়ারি একই দৃশ্যের অবতারণা ঘটেছিল।  আবু ধাবির প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহায়ানকে স্বাগত জানিয়েছিলেন।

ওই বছরের ৭ এপ্রিল বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে প্রোটোকল ভেঙে দিল্লি বিমানবন্দরে হাজির হয়েছিলেন মোদি। ২০১৭ সালের ১৩ সেপ্টেম্বর ভারত সফরে এসেছিলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। তাঁকেও স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন প্রধানমন্ত্রী। ২০১৮-য় ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকেও নিজেই বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে গিয়েছিলেন। ২০২৪ সালের ২৪ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাতে গিয়েও শিষ্টাচার ভেঙেছিলেন মোদি।

হাওড়ায় চোর সন্দেহ গণপিটুনিতে মৃত্যু ব্যক্তির, ধৃত ২

যাদবপুর কাণ্ডের জের সরিয়ে দেওয়া হল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ফাইন্যান্স অফিসারকে

আগাম আলোর রোশনাই! পুজোর আগেই চোখ ধাঁধাচ্ছে চন্দননগর

মাটি খুঁড়তেই মিলেছিল ক্ষুদ্র দেবীমূর্তি, নবদ্বীপে ২৭৩ বছর ধরে চলছে অভয় মা’য়ের পুজো

‘বাংলার মানুষ চান পশ্চিমবঙ্গ গুজরাত হোক’, মোদির জন্মদিনে জগদ্দল-বারাকপুরে নানা কর্মসূচী বিজেপির

বেকারদের বায়োডাটা চেয়ে বিজেপি বিধায়কদের ফোন করছেন ব্যাঙ্কের ম্যানেজার! চাঞ্চল্য

অবসর নিলেও থেমে নেই ফুটবলের প্রতি ভালবাসা, স্পেনে ক্লাব কিনছেন মেসি

পাকিস্তান ক্রিকেটে ফিরতে চান না ওয়াসিম আক্রম! সিদ্ধান্তের কারণ জানালেন প্রাক্তন পাক অধিনায়ক

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

বছরে আয় প্রায় ২৭ কোটি, বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী প্রধানমন্ত্রীকে চেনেন?

স্ট্রলারে নেই ছেলে অকায়! বিরাটের পাশে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে অনুষ্কা শর্মা, কী ঘটেছে?

দিল্লির প্রাক্তন মুখ্য সচিবের রহস্যমৃত্যু, নয়ডার ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ