সুপ্রিম কোর্টের চিঠিতে মোদির ছবি কেন, অস্বস্তিতে সরকার

প্রশ্ন উঠতে শুরু করে, কে কার উর্ধ্বে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ঘিরে বেকায়দায় সরকার। বেকায়দায় এতটাই যে সরকার এখনও নাওয়া-খাওয়া ভুলে সেই ছবি সরিয়ে ফেলতে তৎপর।

ঠিক কী হয়েছে?

স্বাধীনতার ৭৫ তম বর্ষ উপলক্ষে কেন্দ্র আজাদি কা অমৃত মহোৎসব শিরোনামে একটি কর্মসূচি গ্রহণ করে। সেখানে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি। এই পর্যন্ত ব্যাপারটা ঠিক ছিল। গোল বাধল অন্য জায়গায়।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের দফতর থেকে আইনজীবীদের একটি ই-পত্র পাঠানো হয়েছে। সেই চিঠিতে রয়েছে প্রধানমন্ত্রীর ছবি। চিঠি পাওয়া মাত্র আইজীবী মহলে শুরু হয় উসখুশ। প্রশ্ন উঠতে শুরু করে, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের দফতর থেকে পাঠানো ছবিতে প্রধানমন্ত্রীর ছবি থাকবে কেন? উর্ধ্বে কে, দেশের সর্বোচ্চ আদালত না প্রধানমন্ত্রী? সুপ্রিম কোর্টের আইনজীবীদের হোয়্যাটস অ্যাপ গ্রুপ সুপ্রিম কোর্ট অ্যাডভোকেটস অন রেকর্ড অ্যাসোসিয়েশনের সদস্যদের মধ্যে শুরু হয়ে যায় বার্তা চালাচালি।

সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে,  সুপ্রিম কোর্টের এক আইনজীবী জানিয়েছেন,  “শীর্ষ আদালতের রেজিস্ট্রারের দফতর থেকে একটি চিঠিতে  পাঠানো হয়েছে। সেই চিঠিতে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি।  সুপ্রিম কোর্ট কোনও সরকারি প্রতিষ্ঠান নয়। এটি একটি স্বাধীন প্রতিষ্ঠান। আশা করি, সর্বোচ্চ আদালত বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখবে। ”

ব্য়াপারটা যে অন্যদিকে গড়াতে শুরু করেছে, সেটা আন্দাজ করে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের দফতর থেকে বলা হয়েছে, সর্বোচ্চ আদালতের হয়ে চিঠি-চাপাটি দেওয়ার কাজ করে ন্যাশনাল ইনফরমেটি সেন্টার (এনআইসি)। এনআইসিকে বলা হয়েছে অবিলম্বে ওই ছবি সরিয়ে নিতে। আগামী দিনে সুপ্রিম কোর্টের তরফ থেকে পাঠানো চিঠি বা বিজ্ঞপ্তিতে কোনও অবস্থাতেই প্রধানমন্ত্রীর ছবি রাখা যাবে না। শীর্ষ আদালতের তরফ থেকে পাঠানো চিঠি হোক বা বিজ্ঞপ্তি, সেখানে শুধুমাত্র সুপ্রিম কোর্টের ছবি থাকবে।

শীর্ষ আদালতের সেক্রেটারি জেনারেল সঞ্জীব এস কালগাওকর জানিয়েছেন, তিনি এই বিষয়ে বিন্দুবিসর্গ জানেন না।  সুপ্রিম কোর্টের আইনজীবীদের হোয়্যাটস অ্যাপ গ্রুপ সুপ্রিম কোর্ট অ্যাডভোকেটস অন রেকর্ড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জোসেফ অ্যারিস্টটল জানিয়েছেন, সরকারিভাবে অভিযোগ রুজু হওয়ার পর পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে।

 

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

বড় স্বস্তি সময় রায়নার! ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ বিতর্কে সমস্ত FIR বাতিল করল সুপ্রিম কোর্ট

মুকুটে নয়া পালক! লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ‘ডক্টরেট’ উপাধি পেলেন রানি

ডুরান্ডের কোয়ার্টার ফাইনালের আগে বড় স্বস্তি, জামশেদপুর এফসির মালিকানা যাচ্ছে চার্চিলের হাতে

ভিক্ষার ঝুলি খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের! মিলল ৫৫ লাখ টাকা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ‘ভুয়ো’ ভোটার কার্ড, শান্তিপুরে চাঞ্চল্য, BLO-র ভূমিকা নিয়ে প্রশ্ন

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার