বাড়িতে পৌঁছল ভেঙে পড়া বিমানের পাইলটের দেহ, কান্নায় ভেঙে পড়লেন বাবা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: লন্ডনে যাওয়ার জন্য টেক অফ করে কয়েক সেকেন্ডের মধ্যে আহমেদাবাদেই চিকিৎসক পড়ুয়াদের আবাসিক হোস্টেলে ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান। সাক্ষাৎ মৃত্যুদূত হয়ে এসেছিল যেন জুন মাসের ১২ তারিখ। বিমানচালকের আসনে ছিলেন ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল। সবার আগে হয়তো মৃত্যু গ্রাস করেছিল তাঁকেই। বিমান দুর্ঘটনায় মৃতদের দেহ ডিএনএ শনাক্তকরণের মাধ্যমে পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এয়ার ইন্ডিয়া বিমানের পাইলট ক্যাপ্টেন সুমিত সাভারওয়ালের মরদেহ মঙ্গলবার সকালে মুম্বইয়ের পোয়াইতে তাঁর বাসভবনে আনা হয়েছে। সন্ধ্যায় চাকালা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা।

সুমিত সাভারওয়ালকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর ভবাসভবনের সামনে ভিড় জমিয়েছেন বহু মানুষ। তাঁদের মধ্যে রয়েছেন বিশিষ্ট রিয়েল এস্টেট ডেভেলপার ডঃ নিরঞ্জন হিরানন্দানি। ৫৫ বছর বয়সী ক্যাপ্টেনের অবসর নেওয়ার কথা ছিল কয়েক মাসের মধ্যেই। ভেবেছিলেন অবসরজীবন কাটাবেন বৃদ্ধ রোগগ্রস্ত বাবাকে সময় দিয়ে। আচমকা যেন সব শেষ। পোয়াইয়ের জল বায়ু বিহারে কার্যত নেমে এসেছে শোকের ছায়া। কেউ ভাবতেই পারছেন না ৩০ বছরের বিমান চালনার অভিজ্ঞতা রয়েছে যার তাঁর এমন মর্মান্তিক মৃত্যু কীভাবে হতে পারে।

ক্যাপ্টেন সাভারওয়ালের বাবা ৮২ বছরের বৃদ্ধ আচমকা সন্তান হারিয়ে কাতর। তিনি নিজে ছিলেন সিভিল এভিয়েশন ডিরেক্টরেট জেনারেল (ডিজিসিএ) এর প্রাক্তন ঊর্ধ্বতন কর্মকর্তা। দুর্ঘটনার মাত্র কয়েকদিন আগে, সুমিত বাবাকে বলেছিলেন বিমান চালনা থেকে অবসর নিয়ে এবার বাবার সঙ্গে সময় কাটাবেন। সেই দীর্ঘ প্রতীক্ষিত সফর অপূর্ণই থেকে গেল।

সরকারি রেকর্ড অনুসারে, ক্যাপ্টেন সুমিত সাভারওয়ালের ৮,২০০ ঘন্টারও বেশি বিমান চালনার অভিজ্ঞতা ছিল। তবে তাঁর সহকর্মীরদের বিশ্বাস এই সংখ্যা নিছকই রেকর্ডে থাকা একটি সংখ্যা। সুমিতের বিমান চালানোর বাস্তব অভিজ্ঞতা ছিল আরও বেশি।

গর্ভে তিন সন্তান, একই দিনে দুই প্রসূতির সফল অস্ত্রোপচার করে নজির গড়ল শান্তিপুর হাসপাতাল

মধ্যবিত্তের পকেটে টান! ১ সেপ্টেম্বর থেকে এলপিজি, এফডি ও আইটিআর-সহ ৫ নিয়মে বড় বদল

‘কাটমানি ভাগাভাগি করে নেব’, হাতে গঙ্গাজল নিয়ে শপথ পুর কাউন্সিলরদের, দেখুন ভিডিও  

আলু নয়, সুজি দিয়ে বানান মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই, জেনে নিন রেসিপি

‘রাখির উপহার চাই না, স্কুল ঠিক করে দিন’, জেলাশাসককে আর্জি খুদে পড়ুয়াদের

রোজকার খাবার একঘেয়ে লাগলে বানিয়ে ফেলুন রাজস্থানি দই-মরিচ রেসিপি

গড়ফায় ৪ বছরের শিশুকে যৌন হেনস্থার অভিযোগ,পলাতক অভিযুক্ত

মুচমুচে স্বাদের বাঙালি জলখাবার, বানিয়ে ফেলুন মৌরলা মাছের পেঁয়াজি

‘মানুষ হাঁটবে কোথায়?’ কলকাতার ফুটপাত দখলের বিরুদ্ধে গর্জে উঠলেন দিলীপ ঘোষ

রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, ৬ চিনা নাগরিক সহ সাতজনের মর্মান্তিক মৃত্যু

এশিয়ান গেমসে ফাইনালে ভারত-পাকিস্তান? প্রকাশ্যে হরমনপ্রীত-শ্রেয়সদের ম্যাচের সময়সূচি

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা

নিউ ইয়র্কে মোহন ভাগবতের কর্মসূচিতে আপত্তি মেয়র মামদানির

হাসপাতালে কর্মরত নার্সদের জন্য নয়া পোশাক বিধি স্বাস্থ্য দফতরের