ব্যবসার কাজে অবৈধভাবে বসতভিটে ব্যবহার, আইনি বিপাকে ধোনি

Share:

নিজস্ব প্রতিনিধি : বিতর্কের মুখে পড়লেন মহেন্দ্র সিং ধোনি। ঝাড়খণ্ড স্টেট হাউজিং বোর্ড সম্প্রতি রাঁচির হারমু রোডে ধোনির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। অভিযোগ, হারমু রোডে যেই জমিতে ধোনি বাড়ি তৈরি করেছেন সেই জমিটা বসবাসের জন্য নির্ধারিত ছিল। কিন্তু ধোনি জেনেবুঝে সেই জমিকে ব্যবসার কাজে লাগিয়েছেন। তাতেই খবরের শিরোনামে ধোনির হরমু হাউজিং কলোনি!

ধনির বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি হরমু হাউজিং কলোনির যে বাড়িতে থাকতেন, সেই বাড়িই নাকি ব্যবহৃত হচ্ছে অবৈধ বাণিজ্যিক উদ্দেশ্যে!১০ হাজার স্কোয়ারফিটের এই বাড়িতে নাকি রমরমিয়ে চলছে ডায়াগনস্টিক সেন্টার! এই নিয়ে ধোনির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ঝাড়খণ্ড রাজ্য হাউজিং বোর্ড। ধোনিকে পাঠানো হবে আইনি নোটিসও।

এই নিয়ে ঝাড়খণ্ড রাজ্য হাউজিং বোর্ডের চেয়ারম্যান সঞ্জয় লাল পাসওয়ান জানিয়েছেন যে, বোর্ড কর্তৃক বরাদ্দ আবাসিক জমিগুলি শুধুমাত্র আবাসিক উদ্দেশ্যেই ব্যবহার করা যেতে পারে, এবং এর কোনও বিচ্যুতি হলে তা অবৈধ বলেই গণ্য করা হবে। ধোনিকে এখনও কোন নোটিস দেওয়া হয়নি, আমরা অভিযোগ পেয়েছি এবং তদন্তের জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছি। অভিযোগ প্রমাণিত হলেই ধোনিকে নোটিস দেওয়া হবে। তবে প্রায় ২০০-৩০০ লোককে নোটিস জারি করা হয়েছে, যাঁরা বরাদ্দ আবাসিক জমিকে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করছেন।’

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ