আচমকাই সোনিয়া-রাহুলের সঙ্গে দেখা করলেন মুকেশ আম্বানি

Share:

নিজস্ব প্রতিনিধি : বৃহস্পতিবার আচমকাই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির সঙ্গে দেখা করতে গেলেন শিল্পপতি মুকেশ আম্বানি। রাহুলের সঙ্গে দেখা করার পর কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির সঙ্গেও দেখা করতে যান তিনি। কিন্তু কী কারণে সোনিয়া-রাহুলের সঙ্গে সাক্ষাৎ মুকেশের। মনে করা হচ্ছে, ছেলে অনন্ত আম্বানির বিয়ের নেমতন্ন করতেই সোনিয়া-রাহুলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শিল্পপতি মুকেশ আম্বানি।

এদিন নয়াদিল্লিতে পৌঁছেই শিল্পপতি মুকেশ আম্বানি যান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির সঙ্গে দেখা করতে। এরপর তিনি যান ১০ জনপথে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে। প্রায় এক ঘণ্টা সেখানে ছিলেন শিল্পপতি মুকেশ আম্বানি। জানা গিয়েছে, ছেলে অনন্ত আম্বানির বিয়ের নেমতন্ন করতেই রাহুল-সোনিয়ার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মুকেশ আম্বানি। তবে এই বিষয়ে অবশ্য দুই পক্ষের তরফে অবশ্য কিছু জানানো হয়নি। 

উল্লেখ্য, আগামী ১২ জুলাই অনন্ত আম্বানির সঙ্গে রাধিকা মার্চেন্টের বিবাহ হতে চলেছে। বুধবার থেকে মুম্বইয়ের অবস্থিত আম্বানির বাড়ি ‘অ্যান্টিলিয়া’তে বিবাহকে কেন্দ্র করে যাবতীয় অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। ১২ জুলাই বিয়ের পর ১৪ জুলাই রিসেপশনের আয়োজন করা হয়েছে। এই বিবাহ অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বলিউড তারকা, খেলার জগতের একাধিক ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানে হাজির থাকবেন বিভিন্ন দেশ থেকে আসা বিশিষ্ট ব্যক্তিত্বরা। সেই অনুষ্ঠানে অতিথি হিসাবে হাজির থাকার কথা রয়েছে সোনিয়া-রাহুলেরও।

চায়ের আড্ডা জমান মেথির নিমকি দিয়ে, রইল বানানোর সহজ পদ্ধতি

চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু ডিসেম্বরেই, সুখবর দিলেন রেলমন্ত্রী

‘টাকা নিজের কাছেই রাখ, আমি মায়ের কাছে চললাম,’ বিদায় বেলায় বাবাকে বার্তা ছেলের

আচমকা কেন গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার হুঁশিয়ারি দিলেন কৌস্তভ বাগচি!

লাইসেন্সের বিনিময়ে স্কুলের কাছ থেকে ১০০ কোটি ঘুষ! গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলবেন মুস্তাফিজুর রহমান, বিসিবির কাছে NOC চেয়ে আর্জি

হাড়োয়ায় ক্লাব দখলকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ, জখম একাধিক

লোকাল ট্রেন লেটের কারণে স্থগিত হয়ে গেল সেমেস্টারের পরীক্ষা, তাজ্জব ঘটনা মুম্বইয়ে

কবে কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল? দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

হায় রে বাংলাদেশ! জামায়াতের সন্ত্রাসীদের বাধায় দিনের আলোয় কবর দেওয়া গেল না মুক্তিযোদ্ধাকে

চোরবাগান থেকে শিক্ষা, কালীপুজো ও ছটের প্রস্তুতি নিয়ে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

বিক্রি হতে যাচ্ছিল নীল আর্মস্ট্রংয়ের শৈশব কাটানো বাড়ি, বাঁচিয়ে দিলেন এক বিমান চালক

কোহলির চেয়েও দামী জল খান দিশা পাটানি, দাম শুনলে হতবাক হবেন

পুজোর ছুটির ‘বাহানা’ দিয়ে সুপ্রিম কোর্টের কাছে সময় ‘ভিক্ষা’ ঋতব্রত শিবিরের