মোদিকে খুনের হুমকি দিয়ে ফোন, মুম্বই পুলিশের জালে ৩৪ বছরের তরুণী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুনের হুমকি! বৃহস্পতিবার সকালে মুম্বই পুলিশের কাছে আসে এই হুমকি ফোনটি। সেখানে এক মহিলা বলেন, ‘মোদিকে খুন করার  পরিকল্পনা করেছি।’ এই ফোন  পাওয়া মাত্রই  তদন্তে নামে পুলিশ।  তাতেই গ্রেফতার হলেন ৩৪ বছরের তরুণী। এখন পর্যন্ত তাঁর পরিচয় জানা যায়নি।  তবে অভিযুক্তের বিরুদ্ধে  আম্বোলি থানায় দায়ের করা হয়েছে এফআইআর।

এদিনের ঘটনা প্রসঙ্গে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন,’  প্রাথমিক রিপোর্টে মনে করা হচ্ছে অভিযুক্ত মহিলা মানসিকভাবে ভারসাম্যহীন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা  শুরু হয়েছে । শুধু তাই নয় ওই মহিলার গতিবিধির ওপর নজর রাখতে ফোন  ট্র্যাক করা হচ্ছে।’  তবে কী কারণে ফোন করে দেশের প্রধানমন্ত্রীকে খুনের হুমকি দিলেন ওই মহিলা তা নিয়ে উঠছে প্রশ্ন। এই পুরো ঘটনাটি  নিয়ে জোরকদমে তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর খুনের হুমকি পেয়েছিলেন   উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এরপরেই এই ঘটনার সঙ্গে জড়িত ২৪ বছর বয়সী এক তরুণীকে গ্রেপ্তার করেছিল মুম্বই পুলিশ। শুধু তাই নয়  চলতি বছর একাধিকবার খুনের হুমকি পেয়েছেন বলিউড অভিনেতা সলমান খান থেকে শুরু করে শাহরুখ খান। আর এবার খুনের হুমকি পেলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তা নিয়ে  চিন্তায় পড়েছে কেন্দ্র ।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর