দেশজুড়ে শ্রদ্ধাজ্ঞাপণ নেতাজিকে! বার্তা দিলেন মোদি-মমতা

বীর স্বাধীনতা সংগ্রামী দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকীতে এদিন দেশজুড়ে শ্রদ্ধা জানাচ্ছেন আমজনতার পাশাপাশি রাষ্ট্রের কর্ণধাররা। নেতাজির জন্মবার্ষিকী উপলক্ষ্যে রবিবার সকালেই টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইট করে শ্রদ্ধা জানিয়েছেন ভাবী ভারতের নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ ২৩ জানুয়ারি। দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী। এই বীর স্বাধীনতা সংগ্রামীকে এদিন তাঁর জন্মদিনে দেশজুড়ে শ্রদ্ধা জানাচ্ছেন আমজনতার পাশাপাশি রাষ্ট্রের কর্ণধাররা। নেতাজির জন্মবার্ষিকী উপলক্ষ্যে রবিবার সকালেই টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, ‘সমস্ত দেশবাসীকে পরাক্রম দিবসের শুভেচ্ছা। ১২৫ তম জন্মবার্ষিকীতে নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমার শ্রদ্ধাঞ্জলি। তাঁকে প্রণাম জানাই। তাঁর অসামান্য অবদানের জন্য গোটা দেশ গর্বিত।’ টুইট করে নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা নিবেদন করেছেন ভাবী ভারতের নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেছেন, ‘নেতাজী সুভাষ চন্দ্র বসু একজন জাতীয় ও আন্তর্জাতিক নায়ক। বাংলা থেকে নেতাজীর উত্থান ভারতীয় ইতিহাসে অতুলনীয়। তিনি দেশপ্রেম, সাহসিকতা, নেতৃত্ব, ঐক্য ও সৌভ্রাতৃত্বের প্রতীক। নেতাজি সমস্ত প্রজন্মের অনুপ্রেরণা হয়ে থাকবেন। পশ্চিমবঙ্গ সরকার প্রোটোকল অনুসরণ করে যথাযোগ্য মর্যাদায় তাঁর জন্মদিনটিকে দেশনায়ক দিবস হিসেবে পালন করছে।’ 

এদিন সন্ধ্যা ৬টায় ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম মূর্তির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ল্যুটিয়েন্স দিল্লির ইন্ডিয়া গেটে ছিল রাজা পঞ্চম জর্জের একটি মূর্তি। সেটি ১৯৬৮ সালে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। সেখানেই বসবে নেতাজির মূর্তি। সরকারি সূত্রের খবর, গ্রানাইটের তৈরি নেতাজির মূর্তিটি হবে ২৮ ফুট উঁচু ও প্রস্থ ৬ ফুট। মূর্তিটি তৈরি করছেন ভাস্কর অদ্বৈত গদনায়ক। তবে এই গ্রানাইটের মূর্তি তৈরি না হওয়া পর্যন্ত সেই জায়গায় থাকবে নেতাজির হলোগ্রাম স্ট্যাচু। সেটিরই আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। নেতাজির হলোগ্রাম মূর্তিটি তৈরির জন্য একটি ফোরকে প্রোজেক্টর ব্যবহার করা হয়েছে। প্রোজেক্টরের মাধ্যমে তৈরি হয়েছে ত্রিমাত্রিক ছবি। সেটিই হলোগ্রাম মূর্তি হিসেবে আপাতত ইন্ডিয়া গেটে থাকবে।  

চলতি সপ্তাহে টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, ‘দিল্লির ইন্ডিয়া গেটে বসছে নেতাজির স্ট্যাচু। ২৩ জানুয়ারি নেতাজির ১২৫ তম জন্মদিনে ইন্ডিয়া গেটে গ্র্যানাইটে তৈরি তাঁর মূর্তির উদ্বোধন করা হবে। ভারত কতটা ঋণী, তা প্রমাণ করবে এই মূর্তি। যতদিন না মূর্তির কাজ শেষ হয়, ততদিন হলোগ্রাম স্ট্যাচু থাকবে ওই জায়গায়। ২৩ জানুয়ারি সেই হলোগ্রাম স্ট্যাচুর উদ্বোধন হবে।’ সেই মতো এদিন সন্ধ্যায় ওই হলোগ্রাম মূর্তির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?