ফেরত পাওয়া যাচ্ছে না বাজারে লগ্নি করা EPFO’র ১,৭৬৩ কোটি টাকা

EPFO তাঁদের শেষতম বার্ষিক আর্থিক রিপোর্টে জানিয়েছে, বাজারে লগ্নি করা প্রায় ১,৭৬৩ কোটি টাকা ফেরত পাওয়া যাচ্ছে না। সুদ-আসল দুটোই অমিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের নানা কলকারখানা ও বেসরকারি সংস্থায় কর্মরত মানুষজন(Working People) তাঁদের কষ্টার্জিত উপার্জনের একাংশ সঞ্চয় করেন Provident Fund-এ। সেই ফান্ড দেখাশোনা করে কেন্দ্রীয় সরকারের আওতাধীন Employees Provident Fund Organaization বা EPFO। এরাই Provident Fund-এ জমা পড়া আমজনতার টাকাকে বিভিন্ন সরকারি বন্ড ও বেসরকারি সংস্থায় লগ্নি করে। সেখান থেকে সুদ সমেত পাওয়া টাকাই তাঁরা গ্রাহকদের ফেরত দেন যা তাঁদের অবসরকালীন জীবনের(Retired Life) বলভরসা। কিন্তু সেই টাকা নিয়েই এবার বড়সড় দুর্যোগ দেখা দিয়েছে। EPFO তাঁদের শেষতম বার্ষিক আর্থিক রিপোর্টে জানিয়েছে, বাজারে লগ্নি করা প্রায় ১,৭৬৩ কোটি টাকা ফেরত পাওয়া যাচ্ছে না। সুদ(Interest) তো দূরের কথা, আসল টাকাই ফেরানো সম্ভব হচ্ছে না তাঁদের পক্ষে।

আরও পড়ুন রাজ্যের সব Private Hospital’র খরচ বেঁধে দিচ্ছেন মুখ্যমন্ত্রী

ঠিক কী হয়েছে? জানা গিয়েছে, যোগীরাজ্যের Financial Corporation Bond-এ ২৫ কোটি টাকা লগ্নি করেছিল EPFO। সেই টাকা দীর্ঘদিন না মেটানোয় আদালতে যায় কেন্দ্র। আদালতে দাঁড়িয়ে টাকা মিটিয়ে দেওয়ার কথা বললেও বাস্তবে সেরকম কিছুই করেনি যোগীরাজ্য। দীর্ঘ আইনি লড়াইয়ের শেষে লগ্নির আসল অঙ্ক মেটালেও সুদ বাবদ পাওনা প্রায় ৫৮ কোটি ৪৪ লক্ষ টাকা মেটাচ্ছে না তাঁরা। আবার কেন্দ্রীয় সরকারের ভারী শিল্পমন্ত্রকের আওতাধীন RCL’র কাছে বকেয়া প্রায় ৪ কোটি ৪৮ লক্ষ টাকা। আর এক কেন্দ্রীয় সংস্থা HMT’র থেকে বকেয়া ৩ কোটি ৮২ লক্ষ টাকা। পাঞ্জাব সরকারের থেকে সুদে-মূলে প্রায় ৪ কোটি ৩ লক্ষ টাকা পাওনা আছে। সেখানকার মুখ্যসচিবের কাছে বারবার দরবার করেও সেই টাকা আদায় করতে পারছে না EPFO। এর পাশাপাশি ILFS’র থেকে EPFO’র পাওনা প্রায় ৩৮৪ কোটি ১২ লক্ষ টাকা। DHFL’-এ লগ্নি করে ফেরত পাওয়া যাচ্ছে না ৭৭৩ কোটি ৪৬ লক্ষ টাকা। আবার আম্বানীদের Relience Capital থেকে ৫৩৪ কোটি ৬৬ লক্ষ টাকা প্রাপ্য বকেয়া আছে। NINL থেকে পাওয়া যাচ্ছে না প্রায় ৩ লক্ষ টাকা।

আরও পড়ুন মমতার BSK’র ধাঁচে পরিষেবা কেন্দ্র চালুতে আগ্রহী ওপার বাংলাও

আপদবিপদে বা অবসর জীবনে Provident Fund-এর সঞ্চয়ই বহু মানুষের অন্যতম ভরসা। কিন্তু এখন সেখানেও উঁকি দিচ্ছে সিঁদুরে মেঘ! বাজারে লগ্নী হওয়া টাকা বছরের পর বছর উদ্ধার করতে পারছে না EPFO কর্তৃপক্ষ। স্বভাবতই এর প্রভাব পড়তে চলেছে সাধারণ মানুষের জমানো টাকায়। কারণ, Provident Fund-এ যে সুদ মেলে, তা আসে লগ্নির লাভ থেকেই। কিন্তু লাভ তো দূরের কথা, মূল টাকাই যদি উদ্ধার না হয়, তাহলে সাধারণ মানুষের হকের সুদে কোপ পড়তে বাধ্য বলে মানছেন EPFO কর্তারাও। শ্রমিক বা কর্মচারীর কষ্টার্জিত টাকা যদি লগ্নি করে ফেরত না পাওয়া যায়, তাহলে সুদের ওপর যেমন তার প্রভাব পড়বে, তেমনই বাদ যাবে না পেনশন ফান্ডও। অর্থাৎ দু’টি ক্ষেত্রেই বঞ্চিত হবেন তাঁরা। সাধারণ কর্মীকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা কোনও সরকারের থেকেই কাম্য নয়। ওই টাকা উদ্ধারে দ্রুত পদক্ষেপ করা হবে বলে তাই কেন্দ্রীয় শ্রমমন্ত্রী প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ কার্যত কিছুই হয়নি। টাকা লগ্নির সময় যে সচেতনতার প্রয়োজন ছিল, তা গ্রহণ করা হয়নি। টাকা ফেরাতে যে তৎপরতার দরকার ছিল, তাতেও যথেষ্ট খামতি থেকে গিয়েছে।

অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫