উপমুখ্যমন্ত্রিত্বের লোভে ফের কাকা শরদকে পিছন থেকে ছুরি বিশ্বাসঘাতক ভাইপো অজিতের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ইতিহাসের পুনরাবৃত্তি। সাড়ে তিন বছর আগে কাকা শরদ পওয়ারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বিজেপির সঙ্গে গোপনে হাত মিলিয়ে কাকভোরে রাজভবনে গিয়ে বিজেপির সঙ্গে জোট বেঁধে সরকার গড়ে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন অজিত পওয়ার। দিনটি ছিল ২৩ নভেম্বর, ২০১৯। যদিও শেষ পর্যন্ত বিদ্রোহে ক্ষান্ত দিয়ে উপমুখ্যমন্ত্রিত্ব ছেড়ে ফের দলে ফিরেছিলেন একাধিক দুর্নীতিতে অভিযুক্ত শরদ ভাইপো। এবারও সেই উপমুখ্যমন্ত্রিত্বের লোভেই ফের একবার কাকা শরদ পওয়ারকে পিছন থেকে ছুরি মারলেন অজিত।

গত মাস দুয়েক ধরেই বেসুরো গাইছিলেন মহারাষ্ট্রের বিরোধী দলনেতার দায়িত্ব সামলানো অজিত পওয়ার। আর ওই বেসুরো কণ্ঠস্বর শোনার পরেই মরাঠা রাজনীতিতে জল্পনা শুরু হয়েছিল, ফের একবার দল ভেঙ্গে শিবসেনা (শিন্ডে)ও বিজেপির সঙ্গে হাত মেলাবেন মরাঠা স্ট্রংম্যান শরদ পওয়ারের ভাইপো। শিবসেনা (উদ্ধব) মুখপাত্র সঞ্জয় রাউত কয়েকদিন আগে দাবি করেছিলেন, ‘এনসিপি ভেঙ্গে মহারাষ্ট্রের বিজেপি সরকারে সামিল হবেন অজিত।’ সেই দাবি রবিবার সত্যি বলে প্রমাণিত হলো।

বার বার অজিতের বিদ্রোহের পিছনে তাঁর ক্ষমতালিপ্সাকেই দায়ী করেছেন এনসিপির প্রবীণ নেতারা। পাশাপাশি দলের সুপ্রিমো শরদ পওয়ারের অন্ধ ভ্রাতৃস্পুত্র প্রেমকেও কাঠগড়ায় তুলেছেন তাঁরা। এনসিপির এক প্রবীণ নেতার কথায়, ‘২০১৯ সালের নভেম্বর মাসে অজিতের বিদ্রোহের পরেই শরদ পওয়ারের ্-উচিত ছিল তাঁকে দল থেকে বের করে দেওয়া। রাজনীতিতে কোণঠাসা করা। কিন্তু তা না করে বার বার পুরস্কৃত করেছেন। উদ্ধব ঠাকরের নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় উপমুখ্যমন্ত্রিত্ব দিয়েছেন। এমনকী মহা বিকাশ আঘাড়ি জোট সরকার পতনের পরে বিরোধি দলনেতার পদে বসিয়েছিলেন। দুধ খাইয়ে পুষলেও সুযোগ পেলে যে কালসাপ ছোবল মারবেই অজিত তা ফের একবার বুঝিয়ে দিলেন।’

সঙ্গীর সঙ্গে চরম ঝামেলা, একে অপরের উপর বিশ্বাস সর্ম্পককে মজবুত করবে..

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!