বিহার রাজনীতিতে মুখ লালু-পুত্র তেজস্বী, ঘোষণা নীতিশের

সোমবার নালন্দায় তিনি একটি ডেন্টাল কলেজের উদ্বোধনে

Share:

নিজস্ব প্রতিনিধি, পাটনা: আগামীদিনে বিহার রাজ্য-রাজনীতির মুখ লালু-পুত্র তেজস্বী যাদব বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সোমবার নালন্দায় তিনি একটি ডেন্টাল কলেজের উদ্বোধন করতে যান। সঙ্গে ছিলেন তেজস্বী। কলেজ উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী ভাষণ দিচ্ছিলেন। সেই ভাষণে তিনি  উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের ভূয়সী প্রশংসা করেন। নীতীশ কুমার বলেন, রাজ্যের উন্নতির জন্য তিনি এবং তেজস্বী কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছেন। আগামীদিনেও রাজ্যের সার্বিক কল্যাণে কাজ করবেন। তবে কিছু কাজ হয়তো অসমাপ্ত থেকে যেতে পারে।  অসমাপ্ত কাজ সম্পূর্ণ করতে সমর্থ হবেন উপমুখ্যমন্ত্রী। 

বার্তা দিয়েছেন সাম্প্রদায়িক শক্তি বিজেপিকেও। নীতীশ কুমার বলেন, তাঁর সঙ্গে তেজস্বী যাদবের সম্পর্ক অত্যন্ত হার্দিক। কেউ যেন আমাদের সম্পর্কে ফাটল ধরাতে চায়, তাহলে তারা ভুল করবে। রাজ্যশাসনের দায়িত্বভার গ্রহণের পর থেকে আমরা একসঙ্গে ছিলাম। রাজ্যের সার্বিক কল্যাণের স্বার্থে আমরা একসঙ্গে থাকতে অঙ্গীকারবদ্ধ। আমাদের দুইয়ের মধ্যে কোনও বিরোধ নেই। বিহারের সার্বিক কল্যাণের স্বার্থে আমরা একযোগে কাজ করে এসেছি। আগামীদিনেও  কাজ করে যাব। 

মুখ্যমন্ত্রী এও জানিয়ে দেন, তিনি প্রধানমন্ত্রী পদের দাবিদার নন। প্রধানমন্ত্রী হওয়ার কোনও ইচ্ছে তাঁর নেই। তাঁর একমাত্র লক্ষ্য সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে পরাস্ত করা। এই ক্ষেত্রেও তিনি তেজস্বীকে নিয়ে চলতে চান। লক্ষ্য পরবর্তী লোকসভা নির্বাচন। নীতীশের সঙ্গে তেজস্বী যাদবের সম্পর্ক একসময় তিক্ত ছিল। সেই সম্পর্ক আপাতত অতীত। 

আরও পডু়ন রাষ্ট্রপতি পদপ্রার্থী বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার? জল্পনা তুঙ্গে

১১ বছরের শিশুকে কুড়ুল দিয়ে নৃশংসভাবে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

২২ জুন ঘোষণা হবে DA, রাজ্য সরকারি কর্মচারীদের ধৈর্য ধরতে বলে বিজ্ঞপ্তি জারি মুখ্যসচিবের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

বুধের ভোরে ‘মরুর শিয়াল’ আলজেরিয়ার বিরুদ্ধে মাঠে নামছে বিশ্বজয়ী আর্জেন্টিনা

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

‘বিহার ছাড়ো, নাহলে শ্মশান যাও’ অপরাধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী সম্রাটের

নিজের পঞ্চায়েতের সামনেই কান ধরে ক্ষমা চাওয়ানো হল উপপ্রধানকে,মাথায় ফাটানো হল ডিম

‘ডিজে বাজবে’ মামলায় সাড়ে ছয় ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক

‘বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ করেছেন ৪২ শিল্পপতি’, দাবি শিল্পমন্ত্রী তাপসের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের মুক্তির দাবি জানাতে গিয়ে আধা সেনার তাড়া, পুকুরে ঝাঁপিয়ে রক্ষা বিক্ষোভকারীদের

‘পাহাড়ে বন্ধ চা বাগান খোলাকে অগ্রাধিকার দেওয়া হবে’ ঘোষণা শুভেন্দুর

অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে লুক আউট সার্কুলার সিআইডি’র

রক্তে ভেসে যাওয়া মেঝেতে পড়ে মধুচন্দ্রিমায় যাওয়া তথ্য-প্রযুক্তি কর্মীর নগ্ন দেহ, ভয়ঙ্কর ঘটনা…

ফুলিয়ার ত্রাস নীলরতন ঘোষ গ্রেফতার, উদ্ধার ধারাল অস্ত্র