ভোটের মুখে নীতীশের হাতেই জেডিইউয়ের দায়িত্ব

Share:

নিজস্ব প্রতিনিধি : লোকসভা নির্বাচনের মুখে দলের নতুন সভাপতির নাম ঘোষণা করল জেডিইউ। নীতীশ কুমারই হচ্ছেন নতুন জেডিইউ প্রধান। শুক্রবার লালন সিং সভাপতি হিসাবে নীতীশের নাম প্রস্তাব করে। শেষ পর্যন্ত নীতীশের নাম সর্বসম্মতিক্রমে পাস হয়ে যায়।

এদিন দিল্লিতে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বাসভবনে জেডিইউয়ের ন্যাশনাল কাউন্সিলের বৈঠক শুরু হয়। বৈঠক শুরুর আগে থেকেই লালন সিং ইস্তফা দিতে পারেন বলে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়। শেষপর্যন্ত বৈঠক শুরু হওয়ার পর সেই দিকেই ঘটনাপ্রবাহ এগোল। নিজেই জেডিইউয়ের সভাপতির পদ থেকে সরে দাঁড়ান লালন সিং। পরিবর্তে নীতীশের নাম সভাপতি হিসাবে প্রস্তাব করা হয়। বিহারে জেডিইউয়ের প্রদেশ সভাপতি উপেন্দ্র কুশওয়াহা জানান, জেডিইউয়ের ন্যাশনাল এক্সিকিউটিভ মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে সর্বভারতীয় স্তরে দলের দায়িত্ব নেওয়ার অনুরোধ করেছিল। দেশ ও দলের বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখেই এই দায়িত্ব নিতে নীতীশকে অনুরোধ করা হয়েছিল। সেইমতোই নীতীশ কুমার দায়িত্ব নিয়েছেন।

এই প্রসঙ্গে বিহারের এক মন্ত্রী বিজয় কুমার চৌধুরী জানান, লালন সিং নীতীশ কুমারকে বলেছিলেন, তিনি নির্বাচনের কাজে ব্যস্ত থাকবেন। তাই দলের সভাপতির দায়িত্ব যেন নীতীশ কুমার নেন। নীতীশ কুমার তা গ্রহণ করেছেন। তবে সভাপতির পদ গ্রহণ নিয়ে কিছু বলেননি নীতীশ কুমার। তিনি জানান, প্রতি বছরই এই ধরনের বৈঠক হয়ে থাকে। তাই এটিকে আলাদাভাবে দেখার কিছু নেই।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বিজেপিকে সমর্থন নিয়ে লালন সিংয়ের সঙ্গে নীতীশ কুমারের দীর্ঘদিন ধরেই মতপার্থক্য তৈরি হয়েছিল। আসন্ন লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়া জোটের শরিক হয়েছে জেডিইউ। ইতিমধ্যে ইন্ডিয়া জোটের বৈঠকে অনেকবারই অংশ নিয়েছেন নীতীশ কুমার। সেক্ষেত্রে ২০২৪ সালে লোকসভা ভোটে নীতীশ কুমারের দলের রাশ ধরা তাৎপর্যপূর্ণ ঘটনা বলে মনে করা হচ্ছে।

 

 

 

প্রতীক ইস্যু, আরও নথি চেয়ে কালীঘাট তৃণমূলকে ফের তলব নির্বাচন কমিশনের

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

যেখানে সেখানে মাদ্রাসা খুলে আর উৎপাত করার অনুমতি দেবে না সরকার, হুঁশিয়ারি দিলীপ ঘোষের

বৈভবকে আটকাতে বিশেষ পরিকল্পনা আফগানিস্তানের! সিরিজ শুরুর আগেই বড় বার্তা ইব্রাহিমের

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

বিক্রি হল নিউইয়র্কে থাকা ট্রাম্পের শৈশবের বাড়ি, দাম শুনলে চোখ কপালে উঠবে

ব্রিকস সম্মেলনের দ্বিতীয় দিনে ভারত মণ্ডপমে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

ক্লান্ত জিনপিং, দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদির সঙ্গে ডিনার এড়িয়ে গেলেন চিনের প্রেসিডেন্ট

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম