দিল্লিতে বাইক-ট্যাক্সির চলাচলের ওপরে নিষেধাজ্ঞা জারি সুপ্রিম কোর্টের

গত ২৬ মে দিল্লিতে বাইক-ট্যাক্সি পরিষেবা চালুর নির্দেশ দিয়েছিল দিল্লি হাইকোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজধানীর রাস্তায় আপাতত চলবে না অ্যাপ নির্ভর বাইক-ট্যাক্সি। দিল্লি হাইকোর্টের নির্দেশের ওপরে সোমবার স্থগিতাদেশ জারি করেছে শীর্ষ আদালত। বিচারপতি অনিরুদ্ধ বোস ও বিচারপতি রাজেশ বিন্দলের অবকাশকালীন বেঞ্চ জানিয়ে দিয়েছে, আপাতত দিল্লিতে বাইক-ট্যাক্সি পরিষেবা চালু করা যাবে না। আগামী জুলাইয়ের মধ্যে দিল্লি সরকারের নয়া পরিবহণ নীতি পর্যন্ত অপেক্ষা করতে হবে।

গত ২৬ মে দিল্লি হাইকোর্ট রাজধানীতে বাইক-ট্যাক্সি পরিষেবা চালুর নির্দেশ দিয়েছিল। সেই সঙ্গে বাইক-ট্যাক্সি পরিষেবা প্রদানকারী দুই সংস্থা উবের এবং র‍্যাপিডোর বিরুদ্ধে দিল্লি সরকার কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না বলে জানিয়ে দিয়েছিল। হাইকোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল দিল্লির আপ সরকার। গত সপ্তাহেই শীর্ষ আদালতের পক্ষ থেকে রাজধানীতে বাইক-ট্যাক্সি পরিষেবা চালু নিয়ে কেন্দ্র ও দিল্লি সরকারের মতামত জানতে চেয়ে নোটিস পাঠিয়েছিল আদালত।

এদিন বিচারপতি অনিরুদ্ধ বোস ও বিচারপতি রাজেশ বিন্দলের এজলাসে মামলার শুনানিতে দিল্লি সরকারের আইনজীবী জানান, জুলাইয়ের মাসের শেষের দিকে রাজধানীতে বাইক-ট্যাক্সি চলাচলের বিষয়ে চূড়ান্ত নীতি ঘোষণা করা হবে। এর পরেই দিল্লি হাইকোর্টের নির্দেশে স্তগিতাদেশ জারি করেন বিচারপতিরা। তবে এ বিষয়ে অ্যাপ ক্যাব পরিষেবা প্রদানকারী দুই সংস্থা উবের এবং র‍্যাপিডো দিল্লি হাইকোর্টে ফের দ্রুত শুনানির আর্জি জানিয়ে দ্বারস্থ হতে পারে বলেও জানিয়ে দিয়েচেন বিচারপতিরা।

আজকের রাশিফল: অবিবাহিতদের জন্যে সুখবর! বিয়ে পাকা হবে, পরিবারে বাজবে সানাই

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত