দর্শকের অভাবে বন্ধ ‘দ্য কেরালা স্টোরি’, সুপ্রিম কোর্টকে জানাল তামিলনাড়ু পুলিশ

সর্বোচ্চ আদালতে দ্য কেরালা স্টোরি ছবিটির উপর নিষেধাজ্ঞা জারি করার অভিযোগ অস্বীকার করেছে তামিলনাড়ু পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছায়া নিষেধাজ্ঞা নয়, দর্শকের অভাবে দ্য কেরালা স্টোরি বন্ধ করেছে সিনেমা হল কর্তৃপক্ষগুলি, তামিলনাড়ুতে দ্য কেরালা স্টোরি ছবিটির প্রদর্শন না হওয়ার কারণ হিসেবে সুপ্রিম কোর্টে এ কথা জানাল তামিলনাড়ু পুলিশ।

সর্বোচ্চ আদালতে দ্য কেরালা স্টোরি ছবিটির উপর নিষেধাজ্ঞা জারি করার অভিযোগ অস্বীকার করেছে তামিলনাড়ু পুলিশ। রাজ্যের ১৯টি মাল্টিপ্লেক্সে ছবিটি মুক্তি পেয়েছিল বলে জানায় তামিলনাড়ু পুলিশ। কিন্তু অভিনেতা অভিনেত্রীদের খারাপ অভিনয়ের কারণে ছবিটি দর্শক টানতে ব্যর্থ হয় বলে দাবি তাদের। ছবিটি দর্শক টানতে ব্যর্থ হওয়ায় মাল্টিপ্লেক্সগুলির মালিকরা ৭ মে, ২০২৩ তারিখ থেকে ছবিটির প্রদর্শন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল বলে শীর্ষ আদালতে জানান তামিলনাড়ু পুলিশের আইনজীবী। আদালতে তামিল সরকারের তরফে দাবি করা হয়েছে, ‘নিয়ন্ত্রণের জন্য রাজ্য কোনও সিদ্ধান্ত নেয়নি। সিদ্ধান্তটি হল মালিকরা নিয়েছিল, এবং এতে রাজ্যের কোনও ভূমিকা ছিল না।’

উল্লেখ্য ‘দ্য কেরালা স্টোরি’ (‘The Kerala Story’) সিনেমাটি কেন নিষিদ্ধ করা হয়েছে, এই প্রশ্ন তোলে দেশের সর্বোচ্চ আদালত। পাশাপাশি কারণ জানতে চেয়ে পশ্চিমবঙ্গ সরকার ও তামিলনাড়ু সরকারের কাছে জবাব তলব করে সুপ্রিম কোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পিএস নরসিমার বেঞ্চ দুই রাজ্যের কাছে জবাব চেয়ে নোটিস জারি করে।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ